Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

গরমে কোষ্ঠকাঠিন্য কেন বাড়ে, বাঁচার উপায় কী?

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৫:৩৮ পিএম

গরমে কোষ্ঠকাঠিন্য কেন বাড়ে, বাঁচার উপায় কী?

ছবি: সংগৃহীত

Advertisement

গ্রীষ্মকালে অনেকেরই একটি সাধারণ স্বাস্থ্যসমস্যা দেখা দেয়, কোষ্ঠকাঠিন্য। মূলত পানি কম পান করা, বাইরের খাবার খাওয়া, অনিয়মতান্ত্রিক জীবনাচার এবং শরীরচর্চা না করার মতো কয়েকটি অভ্যাসের কারণে এই সমস্যা শুরু হয়। 

বিশেষজ্ঞদের মতে, শরীরে পানিশূন্যতা দেখা দিলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। ফাইবারসমৃদ্ধ খাবার খেলে এবং পরিমাণমতো পানি পান করলে সুস্থ থাকা যায়। 

গরমে কোষ্ঠকাঠিন্য বাড়ার কারণ

পর্যাপ্ত পানি পান না করা: সারাদিনে কী পরিমান পানি পান করছেন তার উপর নির্ভর করে হজম শক্তি। যেহেতু গরমে প্রচুর পরিমানে ঘাম হয়, ফলে শরীর থেকে প্রয়োজনীয় পানি বের হয়ে যায়। আর শরীরে পানির এই ঘাটতি থেকেই কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে। 

আঁশ জাতীয় খাবার না খাওয়া: গরমকালে অনেকের খাদ্যতালিকাতেই আঁশসমৃদ্ধ খাবার থাকে না বা কম পরিমানে থাকে। শরীরের অতি প্রয়োজনীয় উপাদান হলো ফাইবার। আঁশসমৃদ্ধ খাবার কম খেলে এই সমস্যা দেখা দিতে পারে।

শরীরচর্চা না করা: গরমে ব্যায়াম না করার কারণে হজম প্রক্রিয়া ধীর গতিতে হয়। ফলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দেয়। 

কোষ্ঠকাঠিন্য এড়াতে কী করবেন

  • গ্রীষ্মকালে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে অবশ্যই প্রতিদিন গড়ে ৩-৪ লিটার পানি পান করতে হবে।   
  • প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস হালকা কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করুন।
  • খাদ্যতালিকায় অবশ্যই পর্যাপ্ত পরিমানে ফাইবারসমৃদ্ধ খাবার রাখতে হবে। প্রতিদিন প্রায় ৩৮ গ্রাম ফাইবার খেলে কোষ্ঠকাঠিন্য দূর হবে। 
  • টক দই খাওয়া যেতে পারে। 
  • ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাইপো থাইরয়েডের রোগীদের মধ্যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেশি দেখা যায়। এক্ষেত্রে চিকৎসকের পরামর্শ নেওয়া ভালো। 

পর্যাপ্ত পরিমানে পানি পান না করা, খাবারের হেরফের এবং ও ব্যায়াম না করার মতো কয়েকটি অভ্যাস কোষ্ঠকাঠিন্যের নেপথ্যে কাজ করে। তাই জীবনযাত্রায় অভ্যাসের পরিবর্তন আনার মাধ্যমে এই সমস্যা দূর করা সম্ভব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

ভালোবাসার মানুষটি দূরে যাওয়ার ৫ ইঙ্গিত

ভালোবাসার মানুষটি দূরে যাওয়ার ৫ ইঙ্গিত

৩০ সেকেন্ডে মুড ভালো হতে পারে

৩০ সেকেন্ডে মুড ভালো হতে পারে

মেদ কমাতে যা খাবেন

মেদ কমাতে যা খাবেন

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

আইভিএফের সময় যে ৪ বিষয়ে নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞের

আইভিএফের সময় যে ৪ বিষয়ে নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞের

আরও পড়ুন

বেকিং সোডার কার্যকারিতা পরীক্ষা করবেন যেভাবে

বেকিং সোডার কার্যকারিতা পরীক্ষা করবেন যেভাবে

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম