Logo
Logo
×
   

লাইফ স্টাইল

আমলকির স্যুপ খেয়েছেন কখনো

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৬:৪৪ পিএম

আমলকির স্যুপ খেয়েছেন কখনো

অতিরিক্ত খাবার খাওয়ার পর লবণ দিয়ে কয়েক টুকরা আমলকি চিবিয়ে খেলে ঘণ্টার ব্যবধানে খাবার হজম হয়ে যায়। কাঁচা বা শুকনো আমলকি হজমি হিসেবে খাওয়ার রেওয়াজ আছে। আমলকি দিয়ে আচারও হয়। আবার রূপচর্চাতেও কাজে লাগে। কিন্তু, কখনো আমলকির স্যুপ খেয়েছেন কি?

পুষ্টিবিদরা বলেন, ভিটামিন সি সমৃদ্ধ ফলটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর। অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর আমলকি চুল এবং ত্বকের জন্যও উপকারি।

এতে রয়েছে ফাইবার, আয়রন, ফ্যাটি অ্যাসিডও। ফাইবার থাকার জন্যই আমলকি হজমে সহায়ক। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সহায়ক ফলটি। শীতের মৌসুমে গরম স্যুপ খেতে সকলেরই ভালো লাগে। আমলকি দিয়ে কীভাবে স্যুপ তৈরি করবেন?

উপকরণ

৫-৬টি আমলকি

৫-৬টি গোলমরিচ

এক চা-চামচ জিরা

এক চা-চামচ গোটা ধনে

দুইটি কাঁচামরিচ কুচি

আধা চা-চামচ হলুদ

স্বাদমতো লবণ

আধা কাপ সেদ্ধ করা মুসুর ডাল

ফোড়নের জন্য কয়েকটি কারিপাতা

দুইটি শুকনো মরিচ

এক টেবিল চামচ ঘি

স্যুপ তৈরির পদ্ধতি

প্রথমে আমলকি ধুয়ে শুকিয়ে বীজ বাদ দিয়ে টুকরো করে কেটে নিতে হবে। আমলকি, গোলমরিচ, কাঁচামরিচ, লবণ, জিরা ও হলুদ দিয়ে একসঙ্গে মিক্সারে বেটে নিতে হবে।

কড়াইতে আধা কাপ রান্না করা ডাল, এক কাপ পানি এবং আমলকির মিশ্রণ দিয়ে আঁচ কমিয়ে ফুটতে দিন। এবার একটি কড়ায়ে ঘি দিয়ে তাতে গোটা ধনে, কারিপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে স্যুপে মিশিয়ে নিতে হবে।

দিন হোক বা রাত, যেকোনো সময় গরম গরম এই স্যুপ খেলে ত্বকে যেমন জেল্লা ফিরবে, আবহাওয়া পরিবর্তনের সময় দূরে থাকবে রোগবালাইও।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .