Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

গোশতকে মাংস বললে কি গুনাহ হবে?

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম

গোশতকে মাংস বললে কি গুনাহ হবে?

ছবি: সংগৃহীত

Advertisement

প্রাণিদেহের ভেতরের হাড় ও চামড়ার মধ্যবর্তী নরম এবং কোমল অংশ হলো গোশত। আর এ গোশতকে অনেকে মাংস বলেন। বিষয়টি নিয়ে একটা কথা সমাজে প্রচলন রয়েছে। অনেকে বলেন, ‘গোশতকে মাংস বলা যাবে না। কারণ, এটি মায়ের অংশ।’

তাছাড়া হিন্দু সম্প্রদায়কে নিয়ে সমাজে একটি কথার প্রচলন আছে- তারা গরুকে মা বলে থাকে। তাই গরুর গোশতকে ‘মাংস’ বা মায়ের অংশ বলে পরিচয় দেওয়া হয়। তারা যদি ওই বিশ্বাস থেকে গরুর গোশতকে মাংস বলে থাকে, তাহলে খাসি বা মহিষের গোশতকে কেন মাংস বলা হয়? এগুলোকে তো তারা মা বা ধর্মীয় প্রতীক মনে করেন না। সুতরাং এটি একটি প্রচলিত কথা।

অভিধান অনুযায়ী মাংস শব্দটির উৎপত্তি সংস্কৃত (মন+স) থেকে। এর অর্থ জীবদেহের অভ্যন্তরের হাড় এবং চামড়ার মধ্যবর্তী নরম ও কোমল অংশ। মাসংকে মাংশ বা হিন্দুদের মায়ের (গরুর) অংশ মনে করা সঠিক নয়। সুতরাং গরু ও অন্য হালাল পশুর গোশতকে মাংস বলায় দোষ নেই। 

ইসলামি গবেষকদের মতে, গোশতকে মাংস বলতে কোনো অসুবিধা নেই। এতে গুনাহ হবে না। ইসলামে এ ধরনের প্রচলিত শব্দ বা প্রতিশব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। 

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ এক ভিডিওতে বলেছেন, অনেকে জোর দিয়ে বলেন যে, গোশতকে মাংস বলা যাবে না। বললে গুনাহ হবে। কারণ, মাংস হলো মায়ের অংশ। হিন্দুরা গরুকে মায়ের অংশ মনে করে। সেজন্য তারা তাকে মা বলে। কিন্তু আমরা তো মায়ের অংশ হিসেবে গরুর অংশকে মাংস বলি না। তাই মাংস বললে গুনাহ হবে না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়, বলে বিপাকে ঝিলিকখ্যাত তিথি

মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়, বলে বিপাকে ঝিলিকখ্যাত তিথি

আরও বেড়েছে মাছ, মাংস ডিমের দাম

সীমিত আয়ের মানুষের কষ্টের শেষ নেই আরও বেড়েছে মাছ, মাংস ডিমের দাম

১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেফতার

১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেফতার

গরুর মাংসের দাম কমাল ওয়ালমার্ট, কৃতিত্ব দাবি ট্রাম্পের

গরুর মাংসের দাম কমাল ওয়ালমার্ট, কৃতিত্ব দাবি ট্রাম্পের

ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার

ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার

মাংস খেয়ে ভুঁড়ি বেড়েছে, সমাধানে কিছু নিয়ম মেনে চলুন

মাংস খেয়ে ভুঁড়ি বেড়েছে, সমাধানে কিছু নিয়ম মেনে চলুন

আরও পড়ুন

বেকিং সোডার কার্যকারিতা পরীক্ষা করবেন যেভাবে

বেকিং সোডার কার্যকারিতা পরীক্ষা করবেন যেভাবে

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম