Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

গবেষণা

ওজন কমানোর ওষুধে বাড়তে পারে বিষণ্নতা ও আত্মহত্যার চিন্তার ঝুঁকি

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ এএম

ওজন কমানোর ওষুধে বাড়তে পারে বিষণ্নতা ও আত্মহত্যার চিন্তার ঝুঁকি

ওজন কমানোর ওষুধ ও আত্মহত্যার চিন্তার সম্ভাব্য সম্পর্ক নিয়ে আগে থেকেই উদ্বেগ ছিল।

Advertisement

ওজন কমানোর জন্য ব্যবহৃত কিছু ওষুধ গ্রহণকারীদের মধ্যে বিষণ্নতা ও আত্মহত্যার চিন্তার ঝুঁকি বেশি থাকতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে।

দক্ষিণ কোরিয়ার গবেষকরা প্রায় ২৭ হাজার প্রাপ্তবয়স্ক মানুষের মানসিক স্বাস্থ্যসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেন। এর মধ্যে ৮৪৬ জন জানিয়েছেন, তারা চিকিৎসকের পরামর্শে ওজন কমানোর ওষুধ ব্যবহার করেছেন।

গবেষণার ফলাফলে দেখা যায়, যারা ওজন কমানোর ওষুধ ব্যবহার করেছেন তাদের মধ্যে বিষণ্নতার লক্ষণ জানানোর সম্ভাবনা ওষুধ ব্যবহার না করা ব্যক্তিদের তুলনায় ৯৩ শতাংশ বেশি। একই সঙ্গে আত্মহত্যার চিন্তা থাকার কথা জানানোর সম্ভাবনা ১৬৮ শতাংশ বেশি ছিল।

গবেষকরা প্রায় এক দশক ধরে জিএলপি-১ শ্রেণির ওষুধ ব্যবহারকারীদের তথ্যও পর্যালোচনা করেন। এতে দেখা যায়, যারা ওষুধ সেবনের পর পুনরায় ওজন বাড়ার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, তাদের মধ্যে মানসিক স্বাস্থ্যসংক্রান্ত ঝুঁকি আরও বেশি ছিল।

গবেষণার প্রধান গবেষক ডা. কিউং-ইয়ং সন ও তার সহকর্মীরা বলেন, ওজন কমানোর ওষুধ ব্যবহারের সঙ্গে বিষণ্নতা ও আত্মহত্যাপ্রবণতার একটি সম্পর্ক পাওয়া গেছে। বিশেষ করে চিকিৎসার পর পুনরায় ওজন বৃদ্ধি পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে এই ঝুঁকি তুলনামূলক বেশি দেখা গেছে।   

ওজন পুনরায় বৃদ্ধি ও মানসিক স্বাস্থ্য

গবেষকরা জানিয়েছেন, চিকিৎসার মাধ্যমে ওজন কমার পর আবার ওজন বেড়ে যাওয়া মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং এটি বিষণ্নতা বা আত্মহত্যার চিন্তার ঝুঁকি বাড়ানোর সঙ্গে সম্পর্কিত হতে পারে।

তবে গবেষণাটির ফলাফল কেবল একটি সম্পর্ক নির্দেশ করে। এটি প্রমাণ করে না যে ওজন কমানোর ওষুধ সরাসরি বিষণ্নতা বা আত্মহত্যার চিন্তার কারণ।

বিশেষজ্ঞদের মতে, স্থূলতা চিকিৎসা ও ওজন নিয়ন্ত্রণে ব্যবহৃত ওষুধগুলোর সম্ভাব্য মানসিক প্রভাব নিয়ে চলমান গবেষণায় এ ফলাফল নতুন তথ্য যোগ করেছে।

আগে থেকেই ছিল উদ্বেগ

ওজন কমানোর ওষুধ ও আত্মহত্যার চিন্তার সম্ভাব্য সম্পর্ক নিয়ে আগে থেকেই উদ্বেগ ছিল। এ কারণে বিভিন্ন দেশে এসব ওষুধের নিরাপত্তা পর্যালোচনাও করা হয়েছে।

মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন শত শত রোগীর কাছ থেকে এমন অভিযোগ পেয়েছে, যেখানে ওজন কমানোর ওষুধ সেবনের সময় আত্মহত্যার চিন্তা, চরম হতাশা বা গভীর নিরাশার অনুভূতির কথা উল্লেখ করা হয়েছে।

কিছু রোগী জানিয়েছেন, ওষুধ গ্রহণের আগে তাদের কোনো মানসিক স্বাস্থ্য সমস্যা ছিল না। তবে ওষুধ ব্যবহার শুরু করার পর তারা এ ধরনের উপসর্গ অনুভব করতে শুরু করেন।

সূত্র: সামা টিভি অনলাইন 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

ভালোবাসার মানুষটি দূরে যাওয়ার ৫ ইঙ্গিত

ভালোবাসার মানুষটি দূরে যাওয়ার ৫ ইঙ্গিত

৩০ সেকেন্ডে মুড ভালো হতে পারে

৩০ সেকেন্ডে মুড ভালো হতে পারে

সাবেক প্রেমিকাকে ভুলতে কত বছর লাগে? গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য

সাবেক প্রেমিকাকে ভুলতে কত বছর লাগে? গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য

মেদ কমাতে যা খাবেন

মেদ কমাতে যা খাবেন

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

আরও পড়ুন

বেকিং সোডার কার্যকারিতা পরীক্ষা করবেন যেভাবে

বেকিং সোডার কার্যকারিতা পরীক্ষা করবেন যেভাবে

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম