Logo
Logo
×

Advertisement

অন্যান্য

মতবিনিময় সভায় সাইফুল হক

আগামী ২ বছর গ্যাস-বিদ্যুতের দাম না বাড়ানোর আহ্বান

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১১ পিএম

আগামী ২ বছর গ্যাস-বিদ্যুতের দাম না বাড়ানোর আহ্বান

ছবি: সংগৃহীত

Advertisement

মানুষের নাভিশ্বাস দূর করতে অন্তত আগামী দুই বছর গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম না বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। একই সঙ্গে বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ‘নতুন সরকারের কাছে প্রত্যাশা: প্রথম ১০০ দিনের অগ্রাধিকার’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ এ সভার আয়োজন করে।

সাইফুল হক বলেন, রমজান মাসে মানুষকে স্বস্তি দেওয়া সরকারের প্রথম কাজ। পানি, বিদ্যুৎ ও গ্যাসের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে হবে। আগামী দুই বছর যেন এসব সেবার মূল্যবৃদ্ধি না করা হয়, সরকারকে এখনই পরিষ্কার ঘোষণা দিতে হবে। এছাড়া দ্রব্যমূল্যের বাজারের আগুন নিয়ন্ত্রণে আনতে বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো আপস করা চলবে না।

ঘর থেকে শুদ্ধি অভিযান শুরুর পরামর্শ দিয়ে তিনি বলেন, আগে নিজে আচরণ ঠিক করে অন্যকে শেখাতে হয়। চাঁদাবাজি ও মব জবরদস্তি বন্ধ করতে হলে সরকারকে নিজের ঘর থেকে পরিষ্কার করা শুরু করতে হবে। গত দেড় বছরে বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে, এখন সরকার গঠনের পর যেন নিচ থেকে ওপর পর্যন্ত কারও বিরুদ্ধে এমন অভিযোগ না আসে, সেই বার্তা দিতে হবে।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে সাইফুল হক বলেন, গত দেড় বছরে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে যেসব চুক্তি সই হয়েছে, তার ক্লাসিফায়েড অংশ বাদে বাকি সব পাবলিকলি প্রকাশ করতে হবে। যেগুলো জাতীয় স্বার্থ ও নিরাপত্তার পরিপন্থি, সেগুলো স্থগিত বা বাতিল করতে হবে। কোনো সরকারই জবাবদিহিতার বাইরে থাকতে পারে না।

এমপিদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট না নেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সংসদ সদস্য পদটিকে অলাভজনক করতে হবে। এটি কোনো বিনিয়োগের ক্ষেত্র নয় যে, ২৫ কোটি টাকা খরচ করে এমপি হয়ে ৫০০ কোটি টাকা আয় করবেন। এই খেলা বন্ধ হলে ১২ আনা দুর্নীতি এমনিতেই কমে যাবে।

বিএনপির নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, তারেক রহমানের ওপর ইতিহাস আজ বিরাট দায়িত্ব অর্পণ করেছে। তিনি প্রজ্ঞা ও দূরদর্শিতা নিয়ে একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনবেন। এটাই মানুষের প্রত্যাশা।

এতে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহ্বায়ক শেখ আবদুন নূর এবং সঞ্চালনা করেন সদস্য সচিব বাবর চৌধুরী। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাসদ সাধারণ সম্পাদক ফজলুর রশিদ ফিরোজ, কবি সোহরাব হাসানসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা আরও বৃদ্ধি পাবে: সাইফুল হক

বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা আরও বৃদ্ধি পাবে: সাইফুল হক

‘বিদেশনির্ভর জ্বালানি নীতির কারণেই গ্যাস-বিদ্যুতের সংকট ঘনীভূত হয়েছে’

‘বিদেশনির্ভর জ্বালানি নীতির কারণেই গ্যাস-বিদ্যুতের সংকট ঘনীভূত হয়েছে’

জুলাই শহীদরা কোনো শক্তি বা গোষ্ঠীর এজেন্ডার জন্য জীবন দেননি: সাইফুল হক

জুলাই শহীদরা কোনো শক্তি বা গোষ্ঠীর এজেন্ডার জন্য জীবন দেননি: সাইফুল হক

চাকরিজীবীদের বেতন বাড়ছে, শ্রমিকদের ভাগ্যে নেই ন্যূনতম মজুরি: সাইফুল হক

চাকরিজীবীদের বেতন বাড়ছে, শ্রমিকদের ভাগ্যে নেই ন্যূনতম মজুরি: সাইফুল হক

পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনি গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে: সাইফুল হক

পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনি গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে: সাইফুল হক

বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক

বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক

আরও পড়ুন

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সুখবর

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সুখবর

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিশ্চয়তা শাহবাগে বিক্ষোভ

নিয়োগে অনিশ্চয়তা শাহবাগে বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম