Logo
Logo
×

Advertisement

অন্যান্য

আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশ কওমি যুব ফোরামের আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পিএম

বাংলাদেশ কওমি যুব ফোরামের আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল

এহতেশামুল হক সাখী ও তানজিল আমির।

Advertisement

কওমি মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ও সাধারণ শিক্ষায় শিক্ষিত যুবকদের একটি ঐক্যবদ্ধ, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম হিসেবে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এতে এহতেশামুল হক সাখীকে আহ্বায়ক ও তানজিল আমিরকে সদস্য সচিব করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ কওমি যুব ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জাওয়াদ আহমাদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

কমিটির অন্য সদস্যরা হলেন- জামালুদ্দীন খালেদ (সিনিয়র যুগ্ম আহ্বায়ক), আনাস বিন ইউসুফ (সিনিয়র যুগ্ম সদস্য সচিব),

মাহমুদ মুজিব (সদস্য), বান্দা মুহাম্মাদ ইমদাদুল্লাহ (সদস্য), আনওয়ারুল হক (সদস্য), বেলায়েত হুসাইন (সদস্য), জাওয়াদ আহমদ (সদস্য), আতাউর রহমান (সদস্য) গাজী আহমাদ আব্দুল্লাহ মূসা (সদস্য), ইশতিয়াক সিদ্দীকী (সদস্য), সাব্বির আহমদ (সদস্য), ফয়সাল সাদেক (সদস্য), নাঈমুল ইসলাম (সদস্য), ইমরুল শাহেদ (সদস্য) ও খালেদ সাইফুল্লাহ (সদস্য)।

সংগঠন সংশ্লিষ্টরা জানান, কওমি মাদ্রাসায় অধ্যয়নরত সাবেক শিক্ষার্থী ও সাধারণ শিক্ষায় শিক্ষিত যুবকদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যেই ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইসলামী মূল্যবোধ, নৈতিক চরিত্র, জ্ঞান, দক্ষতা, মানবিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধকে ভিত্তি করে একটি সুশিক্ষিত, দক্ষ, কর্মক্ষম ও সেবামুখী যুবসমাজ গড়ে তোলাই সংগঠনটির প্রধান লক্ষ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামের মধ্যপন্থা ও উদারতার আদর্শকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে তরুণ আলেমদের সব মত-পথের ঊর্ধ্বে উঠে দাওয়াতি মানসিকতায় এক হওয়ার প্রেরণায় কাজ করবে বাংলাদেশ কওমি যুব ফোরাম।  নতুন প্রজন্মের সামনে পূর্ণভাবে ইসলামের সঠিক শিক্ষা তুলে ধরা ও মতাদর্শকেন্দ্রিক বিরোধে না জড়িয়ে সবার মধ্যে ইসলামের আদর্শ ছড়িয়ে দেওয়া এ সংগঠনের অন্যতম উদ্দেশ্য। সব দল ও মতের ঊর্ধ্বে উঠে বৈচিত্র্যের মাঝে ঐক্যই হবে বাংলাদেশ কওমি যুব ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য। 

তারা আরও জানান, ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’ কওমি শিক্ষার ঐতিহ্য ও আধুনিক জ্ঞান-দক্ষতার মধ্যে ইতিবাচক সেতুবন্ধন তৈরিতে কাজ করবে। একই সঙ্গে ধর্ম, বর্ণ, শ্রেণি, পেশা ও শিক্ষার ভিন্নতা ভুলে যুবকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা, ভ্রাতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধ তৈরি করতে কাজ করবে সংগঠনটি।

‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’-এর ঘোষিত লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে কওমি মাদ্রাসা ও শিক্ষার উন্নয়ন, শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, পাঠাগার ও প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম, যুবকদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে সহায়তা, নেতৃত্ব বিকাশ এবং বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, কওমি শিক্ষিত যুবকদের জ্ঞান, মেধা ও নেতৃত্বকে সমাজের বৃহত্তর পরিসরে কাজে লাগানোর পাশাপাশি অন্যান্য শিক্ষাধারা ও শ্রেণি-পেশার যুবকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলা হবে। দেশের যেকোনো দুর্যোগ বা মানবিক সংকটে দ্রুত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবক তৈরির পরিকল্পনাও রয়েছে।

সংগঠনের নেতারা বলেন, কওমি শিক্ষার মূল্যবোধ ও ঐতিহ্যকে ধারণ করে সমাজের সব শ্রেণি-পেশার যুবকদের সঙ্গে নিয়ে শিক্ষা, দক্ষতা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধসম্পন্ন একটি ঐক্যবদ্ধ যুবসমাজ গড়ে তোলাই তাদের মূল প্রত্যয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে ন্যূনতম বেতন কাঠামোর দাবি

কওমি শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে ন্যূনতম বেতন কাঠামোর দাবি

কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি নিষিদ্ধ, সুরক্ষা কমিটি গঠন

কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি নিষিদ্ধ, সুরক্ষা কমিটি গঠন

কওমি শিক্ষায় নতুন দিগন্ত জামিয়া কাশিফুল উলূম

কওমি শিক্ষায় নতুন দিগন্ত জামিয়া কাশিফুল উলূম

এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের

এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের

কওমি সনদে সরকারি মাদ্রাসায় নিয়োগের স্বীকৃতি

কওমি সনদে সরকারি মাদ্রাসায় নিয়োগের স্বীকৃতি

আরও পড়ুন

সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিশ্চয়তা শাহবাগে বিক্ষোভ

নিয়োগে অনিশ্চয়তা শাহবাগে বিক্ষোভ

সংবিধানে আসছে মৌলিক পরিবর্তন আবারও গণভোটের ভাবনা

আবারও গণভোটের ভাবনা

ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা কেন নিয়ন্ত্রণহীন হয়ে ওঠেন

ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা কেন নিয়ন্ত্রণহীন হয়ে ওঠেন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম