Logo
Logo
×

Advertisement

জাতীয়

সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবীর, সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৯:৫৬ পিএম

সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবীর, সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ

Advertisement

সম্পাদক পরিষদের নতুন সভাপতি হয়েছেন নিউ এইজ সম্পাদক নূরুল কবীর। সাধারণ সম্পাদক হয়েছেন বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ। সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন। পরিষদের সংবিধান অনুযায়ী নির্বাচিত নতুন কমিটির মেয়াদ আগামী দুই বছর।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে পরিষদের বার্ষিক সাধারণ সভায় নতুন নির্বাহী কমিটির নির্বাচনে তারা নির্বাচিত হন। 

এছাড়াও নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, করতোয়া সম্পাদক মো. মোজ্জাম্মেল হক, দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দিন।

সাধারণ সভায় উপস্থিত ছিলেন- দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দিন। দৈনিক সমকাল সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমেদ, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক আবু তাহের ও ডেইলি সান সম্পাদক মো. রেজাউল করিম (লোটাস)। অনলাইনে যুক্ত ছিলেন- দৈনিক পূর্বকোণ সম্পাদক ড. এম রমিজউদ্দিন চৌধুরী ও সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশ্যে মাহমুদ।

সভায় উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটির সব সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতে পরস্পর সহযোগিতার মাধ্যমে পরিষদের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লাগামহীন দ্রব্যমূল্য

লাগামহীন দ্রব্যমূল্য

সাংবাদিক রেজানুরকে গ্রেফতারে সম্পাদক পরিষদের উদ্বেগ

সাংবাদিক রেজানুরকে গ্রেফতারে সম্পাদক পরিষদের উদ্বেগ

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক

এখন সময় রুখে দাঁড়াবার: মির্জা ফখরুল

এখন সময় রুখে দাঁড়াবার: মির্জা ফখরুল

নোয়াব ও সম্পাদক পরিষদের যৌথ সংবাদ সম্মেলন কাল

নোয়াব ও সম্পাদক পরিষদের যৌথ সংবাদ সম্মেলন কাল

গণমাধ্যমের ওপর হামলা নিয়ে যা বলল সম্পাদক পরিষদ-নোয়াব

গণমাধ্যমের ওপর হামলা নিয়ে যা বলল সম্পাদক পরিষদ-নোয়াব

আরও পড়ুন

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম