Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

নোয়াব ও সম্পাদক পরিষদের যৌথ সংবাদ সম্মেলন কাল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নোয়াব ও সম্পাদক পরিষদের যৌথ সংবাদ সম্মেলন কাল

Advertisement

গণমাধ্যমের ওপর হামলা, ভাঙচুর, লুট ও আগুন দেওয়াসহ ‘মব ভায়োলেন্স’ ইস্যুতে যৌথ সংবাদ সম্মেলন ডেকেছে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-নোয়াব ও সম্পাদক পরিষদ। আগামীকাল সোমবার বেলা ১১টায় রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক সংবাদ সম্মেলনের কথা রয়েছে।

এ প্রসঙ্গে নোয়াব ও সম্পাদক পরিষদ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গণতান্ত্রিক মূল্যবোধ ও বাংলাদেশ ধারাবাহিকভাবে ‘মব ভায়োলেন্স’-এ আক্রান্ত। বৃহস্পতিবার মব ভায়োলেন্স বা সংঘটিত সহিংসতার মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুট ও আগুন দেওয়া হয়েছে। সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে শারীরিক হেনস্তা করা হয়েছে। এতে আরও বলা হয়, আমরা মনে করি, অন্তর্বর্তী সরকারের সময়ে সংগঠিত মব ভায়োলেন্সের সর্বশেষ এ বিধ্বংসী ঘটনা শুধু গণমাধ্যমের ওপর নয়-এটা সার্বিকভাবে আমাদের সমাজ ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আক্রমণ। সর্বোপরি তা বাংলাদেশ রাষ্ট্রের ওপরই আক্রমণ। যা আমাদের অর্থনীতি, সম্পদ, সক্ষমতা ও স্বনির্ভরতাকে মারাত্মকভাবে শঙ্কিত ও ঝুঁকিপূর্ণ করে তুলছে। এসব শঙ্কা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী, সাংবাদিক সংগঠন ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লাগামহীন দ্রব্যমূল্য

লাগামহীন দ্রব্যমূল্য

সাংবাদিক রেজানুরকে গ্রেফতারে সম্পাদক পরিষদের উদ্বেগ

সাংবাদিক রেজানুরকে গ্রেফতারে সম্পাদক পরিষদের উদ্বেগ

ঈদুল আজহায় সংবাদপত্রে ছুটি ৫ দিন

ঈদুল আজহায় সংবাদপত্রে ছুটি ৫ দিন

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক

নোয়াবের নতুন সভাপতি মতিউর রহমান চৌধুরী

নোয়াবের নতুন সভাপতি মতিউর রহমান চৌধুরী

আরও পড়ুন

ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিশ্চয়তা শাহবাগে বিক্ষোভ

নিয়োগে অনিশ্চয়তা শাহবাগে বিক্ষোভ

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বড় ঋণ গ্রাহকরাই বেশি খেলাপি

বড় ঋণ গ্রাহকরাই বেশি খেলাপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম