Logo
Logo
×

Advertisement

জাতীয়

ব্রিটিশ সাংবাদিক স্যার উইলিয়ামের মৃত্যুতে পররাষ্ট্র উপদেষ্টার শোক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১১:৫৮ পিএম

ব্রিটিশ সাংবাদিক স্যার উইলিয়ামের মৃত্যুতে পররাষ্ট্র উপদেষ্টার শোক

Advertisement

প্রবীণ ব্রিটিশ সাংবাদিক স্যার উইলিয়াম মার্ক টালির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (২৬ জানুয়ারি) এক শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যাপক ও সাহসী প্রতিবেদন প্রচারের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সমর্থন ও সহমর্মিতা আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন স্যার উইলিয়াম মার্ক টালি। সে কারণে তিনি সব সময় বাংলাদেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।

পররাষ্ট্র উপদেষ্টা আরও স্মরণ করেন, ১৯৭১ সালে বিবিসি রেডিওতে স্যার টালির প্রচারিত সংবাদ ছিল বাংলাদেশের মানুষের জন্য তথ্য ও প্রেরণার অন্যতম প্রধান উৎস।

বাংলাদেশের পক্ষ থেকে স্যার উইলিয়াম মার্ক টালির শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানান পররাষ্ট্র উপদেষ্টা।

রোববার (২৫ জানুয়ারি) ভারতের নয়াদিল্লির বেসরকারি একটি হাসপাতালে ৯০ বছর বয়সে মারা যান স্যার উইলিয়াম মার্ক টালি। দক্ষিণ এশিয়ার ইতিহাসে যাদের সাংবাদিকতা গভীর ও স্থায়ী ছাপ রেখে গেছে, মার্ক টালি তাদের মধ্যে অন্যতম। ব্রিটিশ বংশোদ্ভূত এই সাংবাদিক ভারতকে নিজের ঘর বানিয়ে ছিলেন। তিনি বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তার সাহসী ও নৈতিক সাংবাদিকতার জন্য।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ

বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ

আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি

পশ্চিম তীরে ইসরাইলের বসতি নির্মাণ পরিকল্পনার নিন্দা বাংলাদেশের

পশ্চিম তীরে ইসরাইলের বসতি নির্মাণ পরিকল্পনার নিন্দা বাংলাদেশের

আরও পড়ুন

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম