Logo
Logo
×

Advertisement

জাতীয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন (বামে)। ফাইল ছবি

Advertisement

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাংলাদেশ ও ভারতের বর্তমান সম্পর্কের টানাপোড়েন বা ‘থমকে থাকা’ অবস্থার কথা অকপটে স্বীকার করেছেন। তিনি মনে করেন, নানা কারণে অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্ক খুব একটা মসৃণ ছিল না। তবে এই সরকারের উত্তরসূরি হয়ে যে নতুন সরকার আসবে, তারা এই অচলাবস্থা কাটিয়ে সম্পর্ক এগিয়ে নিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশিদের ভিসা দেওয়া হচ্ছে না- পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে এই দায় স্বীকার করতে রাজি না আমি। এটা দেশের দায়, পুরো সিস্টেমের দায়। পররাষ্ট্র মন্ত্রণালয়েরও না, ব্যক্তিগতভাবে আমারও না।

তিনি বলেন, পৃথিবীজুড়ে প্রচুর সুযোগ আছে। আমরা তা নিজেদের দোষে ব্যবহার করতে পারছি না। ভিসা দেয় না, এর জন্য সম্পূর্ণভাবে আমরা দায়ী। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন, জালিয়াতিতে আমরা একেবারে সেরা। আপনি যখন জালিয়াতি করবেন, তখন আপনার কাগজ কেন বিশ্বাস করবে? 

তিনি সতর্ক করে বলেন, ভিসা বলুন, অ্যাডমিশন বলুন, সবকিছু কাগজের ভিত্তিতে নির্ধারিত হয়। কাগজ দেখে বিশ্বাস করানোর দায়িত্ব আমাদের। যদি দেখা যায়, কোনো নারী কোনো দেশে মেইডের চাকরি করতে গেছেন, কিন্তু তার ভিসা হলো ফ্রন্ট অফিসার ম্যানেজার হিসেবে। চিন্তা করুন যে আমরা কী পরিমাণ ধাপ্পাবাজি করেছি। আমরা যতক্ষণ ঘর না গোছাব, এ সমস্যার সমাধান হবে না। আরও দুঃসময়ও আসতে পারে। 

তিনি ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ, এতে সন্দেহ নাই। আমরা তাদের সঙ্গে গুড ওয়ার্কিং রিলেশন চেয়েছিলাম। এখানে সফল হয়েছি, তা বলতে পারি না। কারণ সম্পর্কটা থমকে আছে। আমি কাউকে দোষারোপ করতে চাই না। ভারত তাদের স্বার্থ চিন্তা করেছে, আমরাও আমাদের স্বার্থ চিন্তা করেছি। দুই পক্ষের নিজস্ব স্বার্থের ধারণায় তফাৎ থাকায় অনেকক্ষেত্রে এগোতে পারিনি।

অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ‘মসৃণ ছিল না’ স্বীকার করে নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে তার উত্তরাধিকারী, অর্থাৎ পরবর্তী সরকার নিশ্চয়ই ভারত-বাংলাদেশের সম্পর্ক ‘মসৃণ’ করবে।

এদিকে, বিদায়ের সময়ও বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে অন্তর্বর্তী সরকার যেসব চুক্তি সই করছে, সেগুলো পরবর্তী সরকারের জন্য বোঝা হয়ে যাবে কিনা, সাংবাদিকরা এমন এক প্রশ্ন করলে উত্তরে তিনি বলেন, আমি উলটোটা মনে করি। আমি মনে করি আমরা অনেক ইস্যু এগিয়ে দিচ্ছি, যাতে পরবর্তী সরকারের জন্য কাজ করা সহজ হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষার্থীদের তৃতীয় কোনো ভাষায় দক্ষতা থাকা উচিত: সাবেক পররাষ্ট্র উপদেষ্টা

শিক্ষার্থীদের তৃতীয় কোনো ভাষায় দক্ষতা থাকা উচিত: সাবেক পররাষ্ট্র উপদেষ্টা

আলোচনা ফলপ্রসূ হয়েছে, সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা মার্কিন রাষ্ট্রদূতের

আলোচনা ফলপ্রসূ হয়েছে, সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা মার্কিন রাষ্ট্রদূতের

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

আরও দুঃসময় আসতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

আরও দুঃসময় আসতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের ভিসা না দেওয়ার ব্যাখ্যায় যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের ভিসা না দেওয়ার ব্যাখ্যায় যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

সরকারের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি নিয়ে ব্যাখ্যা দিলেন নিরাপত্তা উপদেষ্টা

সরকারের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি নিয়ে ব্যাখ্যা দিলেন নিরাপত্তা উপদেষ্টা

আরও পড়ুন

প্রাথমিকে নিয়োগপত্র পাননি ৮১৭ জন, যা জানালেন শিক্ষামন্ত্রী

প্রাথমিকে নিয়োগপত্র পাননি ৮১৭ জন, যা জানালেন শিক্ষামন্ত্রী

সচেতনতা-প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সচেতনতা-প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ভুয়া সনদে চাকরি, ২৩ শিক্ষককে দুদকে তলব

ভুয়া সনদে চাকরি, ২৩ শিক্ষককে দুদকে তলব

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও ক্লিনিকটি পুনরায় চালুর দাবি সুজনের

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও ক্লিনিকটি পুনরায় চালুর দাবি সুজনের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম