Logo
Logo
×

Advertisement

জাতীয়

ভুয়া সনদে চাকরি, ২৩ শিক্ষককে দুদকে তলব

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম

ভুয়া সনদে চাকরি, ২৩ শিক্ষককে দুদকে তলব

দুদক। ফাইল ছবি

Advertisement

ভুয়া ও জাল সনদে চাকরি করার অভিযোগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২৩ জন শিক্ষককে দুর্নীতি দমন কমিশন (দুদক) তলব করেছে।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বরাবর এ–সংক্রান্ত চিঠি পাঠায় দুদক। সংস্থাটির সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা আখতারুজ্জামান স্বাক্ষরিত ওই চিঠিতে ২৩ শিক্ষককে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়। চিঠিটির একটি কপি পাওয়া গেছে এবং এর সঙ্গে তলব করা শিক্ষকদের তালিকাও রয়েছে।

চিঠিতে দুদক অনুরোধ করেছে, আগামী ১ অক্টোবর কলেজের অধ্যক্ষ কার্যালয়ে এসব শিক্ষককে উপস্থিত থাকতে। এ সময় তাদের বিএড সনদের মূল সার্টিফিকেট ও ১ সেট ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে। 

দুদকের চিঠিতে বলা হয়েছে, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভুয়া ও জাল সনদ ব্যবহার করে শিক্ষকতার চাকরি করার অভিযোগ রয়েছে। অভিযোগটি সুষ্ঠুভাবে অনুসন্ধানের স্বার্থে ২৩ শিক্ষকের বক্তব্য শোনা ও গ্রহণ করা প্রয়োজন। এ কারণে তাদের নামের তালিকাসহ নোটিশ পাঠানো হয়েছে।

কোনো শিক্ষক জরুরি কারণে নির্ধারিত সময়ে উপস্থিত হতে না পারলে তার বিএড সনদের মূল কপি ও এক সেট ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অধ্যক্ষের জিম্মায় রাখার জন্যও অনুরোধ করেছে দুদক।

তলব করা ২৩ শিক্ষক হলেন—রুবিনা সুলতানা, মো. সোলায়মান, তাহমিনা ইয়াছমিন, মোহা. কবিউল ইসলাম, সেবিকা রানী পাল, মোছা. নাহিদা আখতার, সালেহ আহমেদ, মো. মোজাম্মেল হক, মুহাম্মদ শফিকুল ইসলাম খান, মাহফুজা হাসনা, সালমা খাতুন, সুস্মিতা আক্তার, মো. আজিবর রহমান, মো. রবিউল ইসলাম, মোহাম্মদ আবু বকর, মহিউদ্দিন, আজমল হোসেন, মো. ফরিদুর রহমান শেখ, নূরজাহান, মো. সিরাজুল ইসলাম, মুহাম্মদ আল আমিন খান, মোহাম্মদ আফছার উদ্দিন ও এন এম মঞ্জুরুল হক।

তারা সবাই দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখা থেকে বিএড সনদ নিয়েছেন। এসব সনদকে প্রাথমিকভাবে জাল হিসেবে চিহ্নিত করেছে দুদক। প্রতিষ্ঠানটিতে অনেক শিক্ষক ভুয়া সনদে চাকরি করছেন—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বেশ কিছু নথি পাওয়ার পর সম্প্রতি অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করে দুদক। এরই ধারাবাহিকতায় ২৩ শিক্ষককে তলব করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিটি ব্যাংকের সাবেক পরিচালকের পরিবারসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সিটি ব্যাংকের সাবেক পরিচালকের পরিবারসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

স্ত্রীসহ সাবেক এমপি ছলিম উদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

স্ত্রীসহ সাবেক এমপি ছলিম উদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ওয়ালটনে নিয়োগ, প্রভিডেন্ট ফান্ডসহ পাবেন যেসব সুবিধা

ওয়ালটনে নিয়োগ, প্রভিডেন্ট ফান্ডসহ পাবেন যেসব সুবিধা

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে লোক নেবে আরএফএল গ্রুপ

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে লোক নেবে আরএফএল গ্রুপ

৪০ বছর বয়সেও এসিআইয়ে চাকরির সুযোগ

৪০ বছর বয়সেও এসিআইয়ে চাকরির সুযোগ

উত্তরা ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন

উত্তরা ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন

আরও পড়ুন

কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

এমন সাইবার সুরক্ষা আইন করতে চাই যেন সমাজের সব মানুষ রক্ষা পায়: স্বরাষ্ট্রমন্ত্রী

এমন সাইবার সুরক্ষা আইন করতে চাই যেন সমাজের সব মানুষ রক্ষা পায়: স্বরাষ্ট্রমন্ত্রী

কী আছে প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়া প্রার্থীদের ৫ দফায়

কী আছে প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়া প্রার্থীদের ৫ দফায়

হজে আরও ২০ হাজার কোটা বাড়ানোর দাবি হাবের

হজে আরও ২০ হাজার কোটা বাড়ানোর দাবি হাবের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম