দুষ্টু লোক ফ্যাসিস্ট আমলেও ছিল এখনও আছে: কৃষিমন্ত্রী
কুমিল্লা ব্যুরো ও বুড়িচং প্রতিনিধি
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৭ পিএম
মৎস্য ও প্রাণীসম্পদ, খাদ্য ও কৃষি মন্ত্রী আমিনুর রশীদ ইয়াছিন। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ, খাদ্য ও কৃষি মন্ত্রী আমিনুর রশীদ ইয়াছিন বলেন, দুষ্টু লোক ফ্যাসিস্ট সরকারের আমলেও ছিল এখনও আছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কৃষি জমি নষ্ট করা যাবে না।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপর ১টায় কুমিল্লা সার্কিট হাউসে কনফারেন্স রুমে বুড়িচং ও মুরাদনগরে কৃষি জমি নষ্ট করে ইটের ভাটা তৈরি করা হচ্ছে এ বিষয় কোনো পদক্ষেপ নেবেন কি না?— যুগান্তর সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসান, কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামান প্রমুখ।

