Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রতিমন্ত্রী হয়ে প্রথমবারের মতো নির্বাচনি এলাকায় কায়সার কামাল

Advertisement

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ পিএম

প্রতিমন্ত্রী হয়ে প্রথমবারের মতো নির্বাচনি এলাকায় কায়সার কামাল

নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: যুগান্তর

Advertisement

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল শপথ গ্রহণের পর এই প্রথম নিজ নির্বাচনি এলাকা কলমাকান্দা উপজেলায় সরকারি সফরে এসেছেন। 

তার এ আগমনকে ঘিরে উপজেলাজুড়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী। 

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিদ্দিক হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এম. এ খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়াসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। 

বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালের।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুর্গাপুর সীমান্তে ৯ মাসে ১২ কোটি টাকার পণ্য আটক

দুর্গাপুর সীমান্তে ৯ মাসে ১২ কোটি টাকার পণ্য আটক

বিনাপয়সায় সিগারেট না দেওয়ায় দোকানির শরীরে আগুন

বিনাপয়সায় সিগারেট না দেওয়ায় দোকানির শরীরে আগুন

ইমোতে প্রেমের পর বিয়ে, অতঃপর...

ইমোতে প্রেমের পর বিয়ে, অতঃপর...

নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে নিজেই মামলা করব: ডেপুটি স্পিকার

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে নিজেই মামলা করব: ডেপুটি স্পিকার

ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদে হঠাৎ পরিদর্শনে ডেপুটি স্পিকার

ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদে হঠাৎ পরিদর্শনে ডেপুটি স্পিকার

আরও পড়ুন

কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র‌-গুলিসহ গ্রেফতার ১

কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র‌-গুলিসহ গ্রেফতার ১

ময়মনসিংহে দুর্ঘটনার নেপথ্যে বেপরোয়া গতি ও আঁকাবাঁকা পথ

বেপরোয়া গতি ও আঁকাবাঁকা পথ

কুমিল্লা সিটি নির্বাচন সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ অনলাইনে ভোটের আমেজ

সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ অনলাইনে ভোটের আমেজ

রাজনৈতিক প্রশ্রয়ে দাপুটে কিশোর গ্যাং

রাজনৈতিক প্রশ্রয়ে দাপুটে কিশোর গ্যাং

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম