Logo
Logo
×

Advertisement

জাতীয়

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

Advertisement

Icon

সৈয়দপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ পিএম

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: যুগান্তর

Advertisement

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। এ কারণে প্রথমেই তিস্তা মহাপরিকল্পনায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। সার্বিকভাবে পরিকল্পনাটি দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলকে খরা ও পানিসংকট থেকে রক্ষায় তিস্তা মহাপরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অঞ্চলে ৫৭টি নদী রয়েছে। এর মধ্যে ৫৪টি ভারতের সঙ্গে এবং ৩টি মিয়ানমারের সঙ্গে সম্পৃক্ত। আন্তঃ সীমান্ত নদীনির্ভর এই অঞ্চল প্রতি বছর শুকনো মৌসুমে তীব্র পানিসংকটে পড়ে। ক্রমাগত পানি প্রবাহ কমে যাওয়ায় উত্তরাঞ্চলের অনেক এলাকা মরুভূমিতে পরিণত হয়।   

তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে খাল, নদী ও জলাশয় খনন, পানি সংরক্ষণ ব্যবস্থা জোরদার এবং সেচব্যবস্থার উন্নয়ন হবে। শুকনো মৌসুমে যাতে কৃষকরা চাষাবাদের জন্য পর্যাপ্ত পানি পান, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। খুব দ্রুত বাস্তবায়নে দুই দফা জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলে পানি সংরক্ষণ সক্ষমতা বাড়বে, কৃষি উৎপাদন স্থিতিশীল হবে এবং খরার প্রভাব অনেকাংশে কমে আসবে। পানি সংরক্ষণের মাধ্যমে উত্তরাঞ্চলকে খরা থেকে মুক্ত করা এবং কৃষকের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি।

সর্বশেষ তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ, উন্নয়ন হবে বাংলাদেশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সামাজিক আন্দোলন গড়ে মাদকসেবীদের পরিশুদ্ধ করতে হবে: প্রতিমন্ত্রী আজাদ

সামাজিক আন্দোলন গড়ে মাদকসেবীদের পরিশুদ্ধ করতে হবে: প্রতিমন্ত্রী আজাদ

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

নবায়ন নয়, গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: এ্যানি

নবায়ন নয়, গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: এ্যানি

পদ্মা ব্যারেজ উদ্বোধনের সময় জানালেন পানিসম্পদমন্ত্রী

পদ্মা ব্যারেজ উদ্বোধনের সময় জানালেন পানিসম্পদমন্ত্রী

আরও পড়ুন

তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

যোগ্যতা-অভিজ্ঞতা ছাড়াই পদায়ন বিমানের বিদেশি স্টেশনেও নৈরাজ্য

বিমানের বিদেশি স্টেশনেও নৈরাজ্য

‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ পেলেন সাংবাদিক নাঈম আবির

‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ পেলেন সাংবাদিক নাঈম আবির

আখতারুজ্জামানের রিমান্ড শুনানিতে সাংবাদিক প্রবেশে বাধা

আখতারুজ্জামানের রিমান্ড শুনানিতে সাংবাদিক প্রবেশে বাধা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম