Logo
Logo
×

Advertisement

জাতীয়

সংস্কৃতি হলো একটি জাতির আত্মা: সংস্কৃতিমন্ত্রী

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১০:০৮ পিএম

সংস্কৃতি হলো একটি জাতির আত্মা: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। ফাইল ছবি

Advertisement

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, সংস্কৃতি হলো একটি জাতির আত্মা। কোনো জাতির সংস্কৃতি চর্চা দেখেই সে জাতি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়।

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) পরিবেশনায় নববর্ষ উদযাপনে এক  সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী বলেন, পৃথিবীর বহু জাতির সংস্কৃতির চেয়ে বাংলার সংস্কৃতি অনেক সমৃদ্ধ। আমরা যদি আমাদের এ সমৃদ্ধ সংস্কৃতিকে যথাযথভাবে তুলে ধরতে পারি, তবে বিশ্ব দরবারে নিজেদের অন্যতম শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারব।

মন্ত্রী জানান, বর্তমান সরকার সংস্কৃতি চর্চাকে দেশের গ্রাম-গঞ্জ পর্যন্ত ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে সংস্কৃতি  মন্ত্রণালয় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংস্কৃতি চর্চা উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, বৈচিত্র্য হলো গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য। এ বৈচিত্র্যের মধ্যে ঐক্য চাই, বিভেদ চাই না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরকার একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ চায়, এখানে সবার সমান অংশগ্রহণ থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

জাসাসের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল খানের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন এবং বিএনপির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদুর রহমান সাঈদ সোহরাব।

অনুষ্ঠানে নৃত্য, সমবেত ও একক সংগীত পরিবেশনা এবং কবিতা আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

বিনামূল্যে তিন দিনে ছয় সিনেমা দেখতে পাবেন শিল্পকলায়

বিনামূল্যে তিন দিনে ছয় সিনেমা দেখতে পাবেন শিল্পকলায়

বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা

বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা

শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর ৪৪তম মঞ্চায়ন

শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর ৪৪তম মঞ্চায়ন

সুরের মূর্ছনা সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান

সঙ্গীত দিবসে বক্তারা সুরের মূর্ছনা সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান

শিল্পকলা একাডেমিতে ডি-নথি ও ওয়েবসাইট ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ

শিল্পকলা একাডেমিতে ডি-নথি ও ওয়েবসাইট ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ

আরও পড়ুন

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম