Logo
Logo
×

Advertisement

জাতীয়

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে: গৃহায়ণমন্ত্রী

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ২০ মে ২০২৬, ১১:০৭ পিএম

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে: গৃহায়ণমন্ত্রী

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নগর উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ‘২০২৫-২৬ অর্থবছরে সমাপ্তির জন্য নির্ধারিত ৩টি প্রকল্পবিষয়ক জাতীয় সেমিনার’-এ বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি : বাসস

Advertisement

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, উন্নয়ন ও পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষা করে বিজ্ঞানভিত্তিক পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে।

মন্ত্রী বুধবার (২০ মে)  রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নগর উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ‘২০২৫-২৬ অর্থবছরে সমাপ্তির জন্য নির্ধারিত ৩টি প্রকল্প বিষয়ক জাতীয় সেমিনার’ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. নেয়ামত উল্যা ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, দ্রুত নগরায়ণের এই সময়ে পরিকল্পিত, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে সমন্বিত স্থানিক পরিকল্পনার কোনো বিকল্প নেই। 

তিনি বলেন, সমাপ্তির জন্য নির্ধারিত তিনটি প্রকল্পের পরিকল্পনায় কৃষিজমি সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নাগরিক সুবিধা সম্প্রসারণ, জলাবদ্ধতা নিরসন, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং স্থানীয় অর্থনৈতিক সম্ভাবনার বিকাশকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর ফলে জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলা,  পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও জনগণের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, জনবান্ধব ও উন্নত শহর গঠনে স্থানিক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে এ ধরনের পরিকল্পনা করা হলেও সেগুলোর বাস্তবায়ন হয়নি। বুধবার যে তিনটি প্রকল্প উপস্থাপন করা হয়েছে, সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক এম. মাহমুদ আলী স্বাগত বক্তব্যে সমাপ্তির জন্য নির্ধারিত তিনটি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। 

এ ছাড়া প্রকল্প পরিচালকগণ সেমিনারে ২০২৫-২৬ অর্থবছরে সমাপ্তির জন্য নির্ধারিত তিনটি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন।

উন্মুক্ত আলোচনা পর্বে প্রকল্প সংশ্লিষ্ট অংশীজন ও অংশগ্রহণকারীরা প্রকল্পসমূহ থেকে প্রাপ্ত বিভিন্ন তথ্য ও ফলাফল বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। 

সেমিনারে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

অনুমোদিত নকশার বাইরে আর ভবন নির্মাণের সুযোগ আর থাকছে না

গৃহায়নমন্ত্রী অনুমোদিত নকশার বাইরে আর ভবন নির্মাণের সুযোগ আর থাকছে না

১৮০ দিনের কর্মসূচিতে গণপূর্ত মন্ত্রণালয়ের বড় অগ্রগতি

১৮০ দিনের কর্মসূচিতে গণপূর্ত মন্ত্রণালয়ের বড় অগ্রগতি

গণপূর্ত অধিদপ্তরের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি

গণপূর্ত অধিদপ্তরের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি

নিম্নআয়ের মানুষের আবাসন সৃষ্টি সরকারের অন্যতম অঙ্গীকার: জাকারিয়া তাহের

নিম্নআয়ের মানুষের আবাসন সৃষ্টি সরকারের অন্যতম অঙ্গীকার: জাকারিয়া তাহের

কড়াইল বস্তিসহ ৫৮ স্থানে এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা

সংসদে গৃহায়ণমন্ত্রী কড়াইল বস্তিসহ ৫৮ স্থানে এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা

আরও পড়ুন

জামিন পেলেন না জাসদ কার্যালয় থেকে গ্রেফতার ২৭ জন

জামিন পেলেন না জাসদ কার্যালয় থেকে গ্রেফতার ২৭ জন

এবার কি শীত আগে আগেই আসছে?

এবার কি শীত আগে আগেই আসছে?

রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুল

রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুল

হাজিরা দিয়ে পলক বললেন, ‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’

হাজিরা দিয়ে পলক বললেন, ‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম