Logo
Logo
×

Advertisement

জাতীয়

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩৪০ বাংলাদেশি

Advertisement

Icon

বিমানবন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৯:৫৪ পিএম

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩৪০ বাংলাদেশি

লিবিয়ায় বিপদগ্রস্ত ও স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী আরও ৩৪০ বাংলাদেশি দেশে ফিরেছেন।ছবি: যুগান্তর

Advertisement

লিবিয়ায় বিপদগ্রস্ত ও স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী আরও ৩৪০ বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার (৭ আগস্ট) দুপুর ১২টায় ফ্লাই ওইয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ নিয়ে চলতি বছর লিবিয়ার বন্দিশালা ও দেশটিতে অবৈধভাবে অবস্থানরত মোট ২ হাজার ৩৩৮ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হলো।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) সহযোগিতায় ৩৪০ জনকে দেশে ফেরানো হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, এই বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশে মানব পাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অনেকে লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তাদের পথ খরচা, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। 

জনসচেতনতা বাড়াতে লিবিয়ার বন্দিশালা থেকে ফেরত আসা বাংলাদেশিদের তাদের দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করতে পররাষ্ট্র মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছে।

এর আগে প্রত্যাবাসন কার্যক্রমের অংশ হিসাবে ৫ আগস্ট লিবিয়া সরকারের ব্যবস্থাপনায় বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণ থেকে ত্রিপোলির সরকারি অভ্যর্থনা কেন্দ্রে স্থানান্তর করা হয়। বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ প্রত্যাবাসনপ্রত্যাশী নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের বিদায় জানান। তিনি তাদের সার্বিক পরিস্থিতি ও অভিজ্ঞতার খোঁজখবর নেন।  

রাষ্ট্রদূত বলেন, বিপদগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস দীর্ঘদিন ধরে কাজ করছে। এ লক্ষ্যে লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

গাড়ি বিস্ফোরণে লিবিয়ার গোয়েন্দাপ্রধান নিহত

গাড়ি বিস্ফোরণে লিবিয়ার গোয়েন্দাপ্রধান নিহত

৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

আরও পড়ুন

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম