Logo
Logo
×

Advertisement

জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৯:৪৭ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশ যুব অধিকার পরিষদের নবগঠিত কমিটির পরিচিত সভা ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক  কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, এক দফার ঘোষণা কোনো একক ব্যক্তির নয়, এটি এ দেশের সাধারণ জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন।দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি, প্রত্যাশা ও অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকেই এক দফার বিষয়টি সামনে এসেছে। এটি কোনো ব্যক্তি বিশেষের সিদ্ধান্ত নয়; বরং জনগণের রাজনৈতিক ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। গণঅধিকার পরিষদ এমপি-মন্ত্রী হওয়ার জন্য সরকারের সঙ্গে যায়নি।

তিনি বলেন, ক্ষমতা কিংবা পদ-পদবির জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের বিকাশ এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই গণঅধিকার পরিষদ রাজনীতি করছে।  

তিনি আরও বলেন, দেশের তরুণ সমাজকে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মের নেতৃত্বে একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।  

যুব অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে নুরুল হক নূর বলেন, নতুন নেতৃত্বের ওপর সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গণমুখী করার দায়িত্ব রয়েছে। মানুষের পাশে থেকে তাদের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। 

বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসান বলেন, শহীদ মিনারে ৩ আগষ্ট জনগণ ১ দফার সিদ্ধান্ত নিয়েই গিয়েছিল, কারো ঘোষণার জন্য অপেক্ষা করেনি। হাসিনার পিয়ন যেখানে ৪০০ কোটি টাকা মেরে দেয়, গণঅভ্যুত্থানের পরে একজন উপদেষ্টার পিয়ন ৩০০ কোটি টাকা মেরে দেওয়ার অভিযোগ পাওয়া যায় তাহলে পরিবর্তন কোথায় হলো? ক্রেডিট বাজির আওয়ামী রাজনীতির বয়ান যারা এখন করতে চায় তারাই গণঅভ্যুত্থানের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। এরাই জুলই অভ্যুত্থানের পরবর্তীতে অনৈক্য তৈরি মূল নায়ক।রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি করে আজকে তারা গণতন্ত্রের ছবক দিচ্ছে এটাই তাদের ভন্ডামি। 

বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, মুখপাত্র আবু হানিফ, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, এরশাদুল হক, সকাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ প্লাবন আহমেদ, হাবিবুর রহমান, আতিকুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ফখরুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর সভাপতি রাহুল ইসলাম ও বিভিন্ন যুব সংগঠনের সিনিয়র নেতারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মামলা তদন্তের অগ্রগতি কম, ‘বাণিজ্য’ বেশি

জুলাই গণ-অভ্যুত্থান মামলা তদন্তের অগ্রগতি কম, ‘বাণিজ্য’ বেশি

জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মুগ্ধসহ ১১ হত্যা: অভিযোগ গঠনের আদেশ ২৩ সেপ্টেম্বর

মুগ্ধসহ ১১ হত্যা: অভিযোগ গঠনের আদেশ ২৩ সেপ্টেম্বর

হাসিনা, কামাল ও কাদেরসহ এখন পর্যন্ত যে ২২ জনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধ হাসিনা, কামাল ও কাদেরসহ এখন পর্যন্ত যে ২২ জনের মৃত্যুদণ্ড

শামীম ওসমানদের ছোড়া গুলি পায়ে লাগে, নারায়ণগঞ্জে চিকিৎসা হয়নি: জবানবন্দিতে সাক্ষী

শামীম ওসমানদের ছোড়া গুলি পায়ে লাগে, নারায়ণগঞ্জে চিকিৎসা হয়নি: জবানবন্দিতে সাক্ষী

আরও পড়ুন

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সুখবর

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সুখবর

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম