Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ডিনস অ্যাওয়ার্ড পেলেন সেই তন্বী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পিএম

ডিনস অ্যাওয়ার্ড পেলেন সেই তন্বী

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জীববিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী ও ডাকসু নেত্রী সানজিদা আহমেদ তন্বী। ২০২৩ ও ২০২৪ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ মঙ্গলবার (২৪ নভেম্বর) তাকে এ পুরস্কার দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম পুরস্কারপ্রাপ্তদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।

সানজিদা আহমেদ তন্বী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০২৪ সালের ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হন তিনি। ওই দিন রক্তাক্ত অবস্থায় লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আন্দোলনের সময় ছবিটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এদিকে, এবারের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৭৩ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। পাশাপাশি অসাধারণ গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ চার শিক্ষক পেয়েছেন ডিনস রিসার্চ অ্যাওয়ার্ড।

শিক্ষকদের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক—এই চার ক্যাটাগরিতে ডিনস রিসার্চ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ১০ জন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১০ জন, প্রাণিবিদ্যা বিভাগের ১০ জন, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ১০ জন, মনোবিজ্ঞান বিভাগের তিনজন, অণুজীব বিজ্ঞান বিভাগের ১০ জন, মৎস্যবিজ্ঞান বিভাগের ১০ জন এবং জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের ১০ জন শিক্ষার্থী রয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হত্যা মামলায় ফের ৫ দিনের রিমান্ড সাঈদ খোকনের

হত্যা মামলায় ফের ৫ দিনের রিমান্ড সাঈদ খোকনের

জুলাইয়ে শত শত পুলিশ সদস্য নিহত—ফজলুরের তথ্য অসত্য

জুলাইয়ে শত শত পুলিশ সদস্য নিহত—ফজলুরের তথ্য অসত্য

কারাগারে পাঠানোর আদেশ শুনে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি

কারাগারে পাঠানোর আদেশ শুনে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি

জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত রাজনৈতিক পরিবর্তন ধরে রাখতে হবে

গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত রাজনৈতিক পরিবর্তন ধরে রাখতে হবে

‘দেশকে যারা বারবার রক্তাক্ত করেছে, তাদের দমনের পন্থা নেবে ছাত্রদল’

‘দেশকে যারা বারবার রক্তাক্ত করেছে, তাদের দমনের পন্থা নেবে ছাত্রদল’

আরও পড়ুন

তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্ট পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা

তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্ট পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা

ডিনস অ্যাওয়ার্ড পেলেন সেই তন্বী

ডিনস অ্যাওয়ার্ড পেলেন সেই তন্বী

৩৭ বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও ১৫ শতাধিক সমঝোতা চুক্তি সম্পন্ন: ড. মামুন

৩৭ বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও ১৫ শতাধিক সমঝোতা চুক্তি সম্পন্ন: ড. মামুন

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে পরিপত্র জারি

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে পরিপত্র জারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম