Logo
Logo
×

Advertisement

জাতীয়

ফৌজদারি অপরাধ তদন্ত করতে পারবে এপিবিএন, খসড়া আইন অনুমোদন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৯:০৬ পিএম

ফৌজদারি অপরাধ তদন্ত করতে পারবে এপিবিএন, খসড়া আইন অনুমোদন

ফৌজদারি অপরাধ তদন্ত ও কার্যক্রম পরিচালনার ক্ষমতা পাচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

Advertisement

ফৌজদারি অপরাধ তদন্ত ও কার্যক্রম পরিচালনার ক্ষমতা পাচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এজন্য ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দ্য আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স, ১৯৭৯’-এর অধীনে গঠিত এপিবিএনকে অধিক জনবান্ধব করার লক্ষ্যে বিদ্যমান অধ্যাদেশটি যুগোপযোগী করে বাংলায় ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়া প্রণয়ন করা হয়েছে। এটি জনমত যাচাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রস্তাবিত আইনে বিদ্যমান অধ্যাদেশটি রহিত করার বিধান রাখা হয়েছে। তবে ওই অধ্যাদেশের অধীনে সম্পাদিত কার্যক্রমের হেফাজতের বিধান থাকছে। 

খসড়া আইন অনুযায়ী, পুলিশ বাহিনীর অধীন এ ব্যাটালিয়ন পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হবে।

এপিবিএনকে জননিরাপত্তা রক্ষা, ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা, সরকার ঘোষিত স্থাপনাগুলোর নিরাপত্তা এবং সন্ত্রাস, মাদক, মানবপাচার, ধর্ষণ ও মানবতাবিরোধী কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে এ ব্যাটালিয়ন।

প্রস্তাবিত আইনে ফৌজদারি কার্যবিধি ও প্রচলিত অন্যান্য আইন প্রতিপালন সাপেক্ষে এপিবিএনের সদস্যদের ফৌজদারি অপরাধ তদন্ত ও কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এছাড়া আইনে বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং বিচার পদ্ধতির বিধান রাখার প্রস্তাব আছে।

মন্ত্রিসভা বৈঠকে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়াটি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মামলার তদন্ত-চার্জশিটে গতি আনতে সমন্বিত পদক্ষেপের তাগিদ

ঢাকা পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স মামলার তদন্ত-চার্জশিটে গতি আনতে সমন্বিত পদক্ষেপের তাগিদ

শিশু নিবাস প্রকল্পের অনিয়ম নিয়ে তদন্তের নির্দেশ

যুগান্তরে সংবাদ প্রকাশ শিশু নিবাস প্রকল্পের অনিয়ম নিয়ে তদন্তের নির্দেশ

৭.৬২ গুলি স্নাইপার ও হেলিকপ্টার থেকে গুলি— দুই বছরেও কেন শেষ হয়নি তদন্ত?

জুলাই আন্দোলনের অমীমাংসিত প্রশ্ন ৭.৬২ গুলি স্নাইপার ও হেলিকপ্টার থেকে গুলি— দুই বছরেও কেন শেষ হয়নি তদন্ত?

বাংলাদেশ পেরিয়ে সিকিমে রহস্যময় ‘সুবোধ’: তদন্তে ভারতীয় পুলিশ

বাংলাদেশ পেরিয়ে সিকিমে রহস্যময় ‘সুবোধ’: তদন্তে ভারতীয় পুলিশ

সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন

সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন

এস আলমের বৈশ্বিক সাম্রাজ্যে তদন্ত জোরদার, নজরে এবার মালয়েশিয়ার দুই বিলাসবহুল হোটেল

দ্য এজ মালয়েশিয়ার প্রতিবেদন এস আলমের বৈশ্বিক সাম্রাজ্যে তদন্ত জোরদার, নজরে এবার মালয়েশিয়ার দুই বিলাসবহুল হোটেল

আরও পড়ুন

দক্ষ জনবল তৈরির বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

দক্ষ জনবল তৈরির বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

মডেল মসজিদে যুক্ত হলো খতিবের পদ, সম্মানী বাড়ল ইমাম-মুয়াজ্জিনের

মডেল মসজিদে যুক্ত হলো খতিবের পদ, সম্মানী বাড়ল ইমাম-মুয়াজ্জিনের

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম