Logo
Logo
×

Advertisement

জাতীয়

ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা ১২০৮ কোটি টাকা: ভূমিমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৯:৪০ পিএম

ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা ১২০৮ কোটি টাকা: ভূমিমন্ত্রী

Advertisement

চলতি ২০২৬-২৭ অর্থবছরে ভূমি উন্নয়ন কর বাবদ ১ হাজার ২০৮ কোটি ৪৫ লাখ ১৫ হাজার ৭৩৮ টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জাতীয় সংসদে রোববার লক্ষ্মীপুর-২ আসনের সরকারি দলের সদস্য আবুল খায়ের ভূঁইয়ার তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এ তথ্য জানান।

ভূমিমন্ত্রী বলেন, মাঠপর্যায়ে প্রতি মাসে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত রাজস্ব সম্মেলনে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ভূমি উন্নয়ন কর আদায়ের বিষয়টি আলোচনা করা হয়।

তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরে ভূমি উন্নয়ন কর আদায় বৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে গত ১৬ জুলাই জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সব বিভাগীয় কমিশনারের কাছে ভূমি সংস্কার বোর্ড থেকে পত্র পাঠানো হয়েছে।

মন্ত্রী আরও জানান, আধুনিক ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম সহজীকরণ এবং ভূমি রাজস্ব আদায় বৃদ্ধিতে করণীয় নির্ধারণের লক্ষ্যে গত ২০ আগস্ট শরীয়তপুর জেলায় দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, ভূমি উন্নয়ন কর আদায় বাড়াতে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

বিদেশে পাচার করা সম্পদ থেকে কর আদায়ে ৭ সদস্যের কমিটি

বিদেশে পাচার করা সম্পদ থেকে কর আদায়ে ৭ সদস্যের কমিটি

সরকারি জমি বরাদ্দে স্বচ্ছতা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার

সরকারি জমি বরাদ্দে স্বচ্ছতা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার

সরকারি স্বার্থ সংরক্ষণ ও সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: ভূমিমন্ত্রী

সরকারি স্বার্থ সংরক্ষণ ও সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: ভূমিমন্ত্রী

৭২ ব্যক্তি-প্রতিষ্ঠান পাবেন সেরা করদাতার সম্মাননা

নীতিমালা জারি ৭২ ব্যক্তি-প্রতিষ্ঠান পাবেন সেরা করদাতার সম্মাননা

মায়ের মূর্ত প্রতীক বেগম খালেদা জিয়া: ভূমিমন্ত্রী

মায়ের মূর্ত প্রতীক বেগম খালেদা জিয়া: ভূমিমন্ত্রী

আরও পড়ুন

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম