Logo
Logo
×

Advertisement

জাতীয়

মায়ের মূর্ত প্রতীক বেগম খালেদা জিয়া: ভূমিমন্ত্রী

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পিএম

মায়ের মূর্ত প্রতীক বেগম খালেদা জিয়া: ভূমিমন্ত্রী

রাজশাহী আইএইচটির সম্মেলন কক্ষে বক্তব্য রাখছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ছবি: যুগান্তর

Advertisement

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, আমাদের সেই মা, যিনি গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গ করে আমাদের ছেড়ে চলে গেছেন। মায়ের মূর্ত প্রতীকই হচ্ছে বেগম খালেদা জিয়া। 

তিনি বলেন, আজকে আমাদের দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান- তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি। জনগণ তার হাতে দেশের দায়িত্বভার তুলে দিয়েছেন। তিনি এই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এখন অনেক প্রতিকূল অবস্থা, অনেক ষড়যন্ত্র, তারপরও তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। 

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী আইএইচটির সম্মেলন কক্ষে শাখা ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মিজানুর রহমান মিনু শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদেরকে আগে নিজেদের লক্ষ্য স্থির করতে হবে। এরপর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য অধ্যবসায় ও কঠোর পরিশ্রম করতে হবে। কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত হাল ছাড়া যাবে না। আমরা জানি যে তোমরা সবাই স্বাস্থ্য বিশেষজ্ঞ হবে। জনগণের যে প্রত্যাশা একটি সুন্দর চিকিৎসা ব্যবস্থা, সেটি তোমাদের হাত দিয়েই গড়ে উঠবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ।

তিনি বলেন, অনেকে এখান থেকে পাশ করে সারা বিশ্বে সুনামের সঙ্গে কাজ করছেন। আজকে গোটা এশিয়ায় আমাদের সন্তানেরা, এই ইনস্টিটিউটের সন্তানেরা অত্যন্ত যোগ্যতা ও মেধার সঙ্গে কাজ করছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য ব্যবস্থায় দ্বিতীয় সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছেন। বাজেটে শিক্ষার পর স্বাস্থ্যখাতকে গুরুত্ব দিয়েছেন। স্বাস্থ্য ব্যবস্থায় এদেশের জনগণ তোমাদের দিকে তাকিয়ে আছে।

ভূমিমন্ত্রী বলেন, আমরা সেই জাতি, আমরা আমাদের মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছি। আমরা সেই জাতি আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিকূল অবস্থার মধ্যে দাঁড়িয়েও স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। আমরা হাতিয়ার তুলে নিয়ে হানাদার পাকিস্তানি বাহিনীকে পরাজিত করেছিলাম। এরপর দেশ স্বাধীনতা অর্জন করেছিল। 

তিনি বলেন, আপনারা জানেন যে গ্যাস এবং বিদ্যুতের যে সংকট তা অনেকটাই সাময়িক। মধ্যপ্রাচ্যে আগ্রাসনের কারণেই মূলত এটি তৈরি হয়েছে। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের মধ্য দিয়ে বিশ্ব অর্থনৈতিক অবস্থার বিপর্যয়। তারপরও আমাদের প্রধানমন্ত্রী সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করছেন। আমরা সবাই মিলে সুন্দর সোনার বাংলা গড়ে তুলব।  

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। 

রাজশাহী আইএইচটি ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন। আরও উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, রাজশাহী আইএইচটির অধ্যক্ষ ডা. মো. মির্জা ওয়াসি পারভেজ, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন প্রমুখ। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘পরিবেশের ভারসাম্য রক্ষায় শহরকে সবুজ করতে হবে’

‘পরিবেশের ভারসাম্য রক্ষায় শহরকে সবুজ করতে হবে’

সরকারি জমি বরাদ্দে স্বচ্ছতা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার

সরকারি জমি বরাদ্দে স্বচ্ছতা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার

সরকারি স্বার্থ সংরক্ষণ ও সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: ভূমিমন্ত্রী

সরকারি স্বার্থ সংরক্ষণ ও সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: ভূমিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী থাকবে: ভূমিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী থাকবে: ভূমিমন্ত্রী

ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা ১২০৮ কোটি টাকা: ভূমিমন্ত্রী

ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা ১২০৮ কোটি টাকা: ভূমিমন্ত্রী

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় খাস জমি বরাদ্দের আশ্বাস ভূমিমন্ত্রীর

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় খাস জমি বরাদ্দের আশ্বাস ভূমিমন্ত্রীর

আরও পড়ুন

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম