Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিগত সরকারের ১৭ বছরের দুর্নীতিতে দেশের সব খাত ধ্বংসের শেষ প্রান্তে: ত্রাণমন্ত্রী

Advertisement

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম

বিগত সরকারের ১৭ বছরের দুর্নীতিতে দেশের সব খাত ধ্বংসের শেষ প্রান্তে: ত্রাণমন্ত্রী

বক্তব্য রাখছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: যুগান্তর

Advertisement

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন- ১৭ বছরের জুলুম, নানা অনিয়ম ও দুর্নীতির কারণে শুধু স্বাস্থ্য খাত নয়, বাংলাদেশের প্রতিটি খাতই ধ্বংসের শেষ প্রান্তে উপনীত হয়েছে। বর্তমান সরকার এসব সংকট কাটিয়ে উঠতে কাজ করছে। বিশেষ করে স্বাস্থ্য খাতকে প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। 

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

স্বাস্থ্য খাতে জনবল সংকটের বিষয়ে আসাদুল হাবিব দুলু বলেন, জনবল কাঠামোর সংকট সারা বাংলাদেশেই রয়েছে। ইতোমধ্যে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যে নিয়োগ সম্পন্ন হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রয়োজনীয় জনবলসহ অন্যান্য চাহিদা পূরণের চেষ্টা করা হবে। 

তিনি বলেন, সবাই সহযোগিতা করবেন, যাতে আমি এই হাসপাতালটিতে জনগণের স্বাস্থ্যসেবার সুযোগ তৈরি করে দিতে পারি। 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন সমস্যা ও আগের সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করতে তিনি রংপুরে এসেছেন জানিয়ে মন্ত্রী বলেন, গত সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেগুলো কতটা কার্যকর হয়েছে, কতটা কার্যকর হচ্ছে না এবং কেন হচ্ছে না— এসব বিষয় অনুসন্ধান ও ফলোআপ করার জন্য আমি এসেছি। 

হাসপাতালে আইসিইউ বেড চালুর বিষয়ে তিনি বলেন, এখানে আইসিইউ বেডের একটি দাবি ছিল। অ্যানেস্থেশিয়ার চিকিৎসক না থাকায় আমরা তা দিতে পারিনি। এরই মধ্যে পদায়ন হয়েছে। আশা করি, আগামী এক মাসের মধ্যে নতুন করে আইসিইউ বেড চালু করতে পারব। 

রংপুরে সম্প্রতি একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের অগ্রগতি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুল হাবিব দুলু বলেন, এই হত্যাকাণ্ডকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে বিভিন্ন ধরনের আলোচনা রয়েছে। তদন্তে হয়তো বিভিন্ন ধরনের উপসর্গ তৈরি হচ্ছে, তাই একটু সময় লাগছে। 

তিনি বলেন- আমরা চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের এবং হত্যাকাণ্ডের পেছনে কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হোক। এটিই আমাদের কাছে সবচেয়ে জরুরি।  

ত্রাণমন্ত্রী আরও বলেন, এ কারণে হয়তো একটু সময় লাগছে। কারণ, এত বড় একটি হত্যাকাণ্ড এর আগে রংপুর শহরে ঘটেছে বলে আমার জানা নেই। আমরা সে কারণে একটু সময় নিচ্ছি। আশা করি, অল্প কিছুদিনের মধ্যেই সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটি চার্জশিট দেওয়া সম্ভব হবে এবং দ্রুততম সময়ে বিচারকার্য শেষ করা যাবে। 

পরে মন্ত্রী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় যোগ দেন। এর আগে সকালে বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়ের রংপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সারা দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণ করবে সরকার: আসাদুল হাবিব দুলু

সারা দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণ করবে সরকার: আসাদুল হাবিব দুলু

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায় বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায় বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

নির্বাচনে আসন না পেলেও কুড়িগ্রামের উন্নয়ন চলবে: ত্রাণমন্ত্রী

নির্বাচনে আসন না পেলেও কুড়িগ্রামের উন্নয়ন চলবে: ত্রাণমন্ত্রী

প্রধানমন্ত্রী ‘মডেল খাল’ উদ্বোধন করবেন ১৯ নভেম্বর: দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

প্রধানমন্ত্রী ‘মডেল খাল’ উদ্বোধন করবেন ১৯ নভেম্বর: দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

১৯ নভেম্বর মডেল খাল কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯ নভেম্বর মডেল খাল কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শিগগিরই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী

শিগগিরই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী

আরও পড়ুন

গ্রীষ্মের আগেই চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

গ্রীষ্মের আগেই চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

স্পেনে কর্মসংস্থানের ফাঁদ লিবিয়ায় জিম্মি যুবক, ‘নির্বাক দর্শক’ পুলিশ

লিবিয়ায় জিম্মি যুবক, ‘নির্বাক দর্শক’ পুলিশ

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম