Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সারা দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণ করবে সরকার: আসাদুল হাবিব দুলু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পিএম

সারা দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণ করবে সরকার: আসাদুল হাবিব দুলু

ছবি: সংগৃহীত

Advertisement

দেশের ক্রীড়াঙ্গনকে গতিশীল করা, তরুণ সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখা এবং খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সারা দেশে এক হাজার নতুন খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শনিবার (১০ অক্টোবর) লালমনিরহাট স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে তুলতে গ্রাম থেকে শহর পর্যন্ত সব খেলার মাঠ সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিন খেলার মাঠের অভাবে তরুণ ও যুবসমাজের একটি অংশ মাদকাসক্ত হয়ে পড়েছে। মাদক থেকে দূরে রাখতে নতুন মাঠ নির্মাণের মাধ্যমে তাদের খেলাধুলায় ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে আবারও প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। সরকারের পরিকল্পনা রয়েছে ধারাবাহিকভাবে এ আয়োজন অব্যাহত রাখার। এর ফলে খেলার মাঠে তরুণদের অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

ত্রাণমন্ত্রী আরও বলেন, যেসব উপজেলায় এখনো স্টেডিয়াম নির্মাণ করা হয়নি, সেসব উপজেলায় স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যে প্রত্যাশা ব্যক্ত করেছেন, তা বাস্তবায়নে প্রতিভাবান খেলোয়াড় গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। খেলাধুলার প্রতি যথাযথ মনোযোগ দেওয়া হলে দেশের খেলোয়াড়েরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন।

এ সময় লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. কামরুজ্জামানসহ শিক্ষার্থী, অভিভাবক ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায় বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায় বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

নির্বাচনে আসন না পেলেও কুড়িগ্রামের উন্নয়ন চলবে: ত্রাণমন্ত্রী

নির্বাচনে আসন না পেলেও কুড়িগ্রামের উন্নয়ন চলবে: ত্রাণমন্ত্রী

প্রধানমন্ত্রী ‘মডেল খাল’ উদ্বোধন করবেন ১৯ নভেম্বর: দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

প্রধানমন্ত্রী ‘মডেল খাল’ উদ্বোধন করবেন ১৯ নভেম্বর: দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

বিগত সরকারের ১৭ বছরের দুর্নীতিতে দেশের সব খাত ধ্বংসের শেষ প্রান্তে: ত্রাণমন্ত্রী

বিগত সরকারের ১৭ বছরের দুর্নীতিতে দেশের সব খাত ধ্বংসের শেষ প্রান্তে: ত্রাণমন্ত্রী

শিগগিরই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী

শিগগিরই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকতে হবে: ত্রাণমন্ত্রী

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকতে হবে: ত্রাণমন্ত্রী

আরও পড়ুন

১৬ লাখ টাকায় কর্মচারী নিয়োগের অভিযোগ, আত্মগোপনে মাদ্রাসা সুপার

১৬ লাখ টাকায় কর্মচারী নিয়োগের অভিযোগ, আত্মগোপনে মাদ্রাসা সুপার

সারের ডিলার পেলেন জেলা বিএনপি সভাপতির ভাই, শ্যালক ও শ্যালকের স্ত্রী

সারের ডিলার পেলেন জেলা বিএনপি সভাপতির ভাই, শ্যালক ও শ্যালকের স্ত্রী

সারা দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণ করবে সরকার: আসাদুল হাবিব দুলু

সারা দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণ করবে সরকার: আসাদুল হাবিব দুলু

মন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ-বিভ্রাট

মন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ-বিভ্রাট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম