Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘বাংলাদেশ ব্যাংক জনগণের কাছে চাঁদ’, এমপি মনিরুলের মন্তব্যে যে জবাব দিলেন অর্থমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ এএম

‘বাংলাদেশ ব্যাংক জনগণের কাছে চাঁদ’, এমপি মনিরুলের মন্তব্যে যে জবাব দিলেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পুরোনো ছবি

Advertisement

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশ ব্যাংক সাধারণ মানুষের কাছে ‘চাঁদের মতো’—যাকে দূর থেকে দেখা ও শোনা গেলেও কাছে যাওয়া যায় না। 

এ মন্তব্যের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বের কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকেই সাধারণ মানুষকে যেতে হয় না। 

মনিরুল হক চৌধুরী তার প্রশ্নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা নিয়ে বলেন, ‘বাংলাদেশ ব্যাংক জনগণের কাছে চাঁদের মতো হয়ে যাচ্ছে—দেখা যায়, শোনা যায় কিন্তু যাওয়া যায় না।’

এর জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ব্যাংকে সাধারণ মানুষের যেতে হয় না। কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকে সাধারণ মানুষকে যেতে হয় না। যদি যেতে হয়, তখন বুঝতে হবে দেশের অবস্থা ভালো নেই।’ 

রোববার (০৬ সেপ্টেম্বর) বিকালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এই আলোচনা হয়, যেখানে প্রশ্নোত্তরগুলো উত্থাপিত হয়। 

এদিকে একই অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের একটি প্রশ্নের লিখিত উত্তরে রাষ্ট্র-মালিকানাধীন ব্যাংকগুলোর খেলাপি ঋণের চিত্র তুলে ধরেন অর্থমন্ত্রী। 

চলতি বছরের ৩০ জুন পর্যন্ত হিসাব অনুযায়ী, দেশের সরকারি ছয়টি ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৭৬ কোটি ৩৬ লাখ টাকা। 

অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে, যার পরিমাণ ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ লাখ টাকা। 

এ ছাড়া অগ্রণী ব্যাংক পিএলসিতে ২৯ হাজার ২৯ কোটি ৬৭ লাখ টাকা, রূপালী ব্যাংক পিএলসিতে ১৯ হাজার ২৮১ কোটি ৭৪ লাখ টাকা, সোনালী ব্যাংক পিএলসিতে ১৫ হাজার ৪৮ কোটি ৩৯ লাখ টাকা, বেসিক ব্যাংক পিএলসিতে ৮ হাজার ১৩১ কোটি ৯ লাখ টাকা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে (বিডিবিএল) ৮৮৮ কোটি ৭৯ লাখ টাকা খেলাপি ঋণ রয়েছে। 

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে জমে থাকা এই বিশাল অংকের খেলাপি ঋণ এবং দেশের সার্বিক ব্যাংকিং খাত নিয়ে সংসদীয় মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী

রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী

ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

কৃষি, ডেইরি ও পোলট্রি খাতে ৬০ হাজার কোটি টাকা ঋণ দেবে সরকার

কৃষি, ডেইরি ও পোলট্রি খাতে ৬০ হাজার কোটি টাকা ঋণ দেবে সরকার

রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

এবার ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা

এবার ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: অর্থমন্ত্রী

আরও পড়ুন

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম