Logo
Logo
×

Advertisement

জাতীয়

নতুন দায়িত্ব পেলেন জয়নুল আবদিন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ এএম

নতুন দায়িত্ব পেলেন জয়নুল আবদিন

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

Advertisement

জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়।

এতে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। পদাধিকারবলে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী এর সদস্য।    

কমিটির অন্যান্য সদস্যরা হলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রাজিব হাসান, বগুড়া-২ আসনের মোহাম্মদ হাফিজুর রহমান, শেরপুর-৩ আসনের মোহাম্মদ মাহমুদুল হক রুবেল, মাদারীপুর-৩ আসনের আনিসুর রহমান, শরীয়তপুর-১ আসনের সাঈদ আহমেদ, সংরক্ষিত মহিলা আসন-৩১-এর মোসাম্মদ সাজিদা ইয়াসমিন, মেহেরপুর-২ আসনের মোহাম্মদ নাজমুল হুদা এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ।

জয়নুল আবদিন ফারুক একজন জ্যেষ্ঠ বিএনপি নেতা ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা দিয়ে তিনি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। দলের সংকটকালীন সময়ে সাহসী বক্তব্য ও দৃঢ় অবস্থানের জন্য তিনি পরিচিত। জয়নুল আবদিন ফারুক ৬ বারের সংসদ-সদস্য। নবম জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ ছিলেন তিনি। বিএনপি চেয়ারম্যানের এই উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক নোয়াখালী-২ আসনের সংসদ-সদস্য।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিতে কাজ করবে সংসদীয় ককাস

মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিতে কাজ করবে সংসদীয় ককাস

সংসদে নামের আগে ডক্টর, অধ্যক্ষ-উপাধ্যক্ষ লেখা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

সংসদে নামের আগে ডক্টর, অধ্যক্ষ-উপাধ্যক্ষ লেখা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

সংসদের উচ্চকক্ষের আসন বণ্টন কীভাবে হবে

সংসদের উচ্চকক্ষের আসন বণ্টন কীভাবে হবে

সংসদের নিম্নকক্ষের মেয়াদ চার ও উচ্চকক্ষের মেয়াদ ছয় বছর করার প্রস্তাব

সংসদের নিম্নকক্ষের মেয়াদ চার ও উচ্চকক্ষের মেয়াদ ছয় বছর করার প্রস্তাব

উচ্চকক্ষে অর্ধেক আসন ভোটের অনুপাতে, তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব

উচ্চকক্ষে অর্ধেক আসন ভোটের অনুপাতে, তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব

আরও পড়ুন

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বাগেরহাটে প্রধানমন্ত্রী শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম