Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘আস্তে কথা বলুন প্লিজ’, দুই মন্ত্রীকে ডেপুটি স্পিকার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পিএম

‘আস্তে কথা বলুন প্লিজ’, দুই মন্ত্রীকে ডেপুটি স্পিকার

ফাইল ছবি

Advertisement

জাতীয় সংসদে এক সদস্যের বক্তব্য চলাকালে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে আস্তে কথা বলার অনুরোধ জানান ডেপুটি স্পিকার কায়সার কামাল।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে জরুরি জনগুরুত্বসম্পন্ন বাতিল নোটিশের আলোচনার জন্য সংরক্ষিত নারী আসনের বিএনপি সদস্য সেলিনা সুলতানাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন ডেপুটি স্পিকার।

সেলিনা সুলতানা ধর্মের অপব্যাখ্যা নিয়ে বক্তব্য শুরু করার পর সংসদকক্ষে ধর্মমন্ত্রী ও এলজিআরডি প্রতিমন্ত্রীকে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়। এতে সংসদে বক্তব্য শুনতে সমস্যা হওয়ায় বিষয়টি ডেপুটি স্পিকারের নজরে আসে।

এ সময় কায়সার কামাল দুই মন্ত্রীকে উদ্দেশ করে বলেন, মাননীয় ধর্মমন্ত্রী এবং মাননীয় এলজিআরডি প্রতিমন্ত্রী, দয়া করে বসে কথা বলুন। আপনাদের পেছনে একজন বক্তব্য দিচ্ছেন। আস্তে আস্তে কথা বলুন, প্লিজ।

তবে এরপরও সেলিনা সুলতানা তার বক্তব্য অব্যাহত রাখেন। একপর্যায়ে ডেপুটি স্পিকার আবারও দুই মন্ত্রীকে বসে নিচুস্বরে কথা বলার অনুরোধ জানান।

তিনি বলেন, মাননীয় ধর্মমন্ত্রী এবং এলজিআরডি প্রতিমন্ত্রী, বসে আস্তে ধীরে কথা বলুন। যাতে উনার কথা শুনতে পারি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের

মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দক্ষিণ আফ্রিকায় সিপিএ মহাসচিবের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক

দক্ষিণ আফ্রিকায় সিপিএ মহাসচিবের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক

ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক

ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক

ডেপুটি স্পিকারের উদ্যোগ: সোমেশ্বরী নদীতে দুটি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন

ডেপুটি স্পিকারের উদ্যোগ: সোমেশ্বরী নদীতে দুটি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন

দেশ পরিচালনায় শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে: ডেপুটি স্পিকার

দেশ পরিচালনায় শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে: ডেপুটি স্পিকার

আরও পড়ুন

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম