Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ডেপুটি স্পিকারের উদ্যোগ: সোমেশ্বরী নদীতে দুটি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন

Advertisement

Icon

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পিএম

ডেপুটি স্পিকারের উদ্যোগ: সোমেশ্বরী নদীতে দুটি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন

ছবি: যুগান্তর

Advertisement

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর দুটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। পর্যটন এলাকাসহ সাদামাটি, কয়লা, সোমেশ্বরী নদী লাল বালি এবং স্থানীয়ভাবে উৎপাদিত ফসল দেশের বিভিন্ন এলাকায় সঠিক সময়ে পৌঁছানো গেলে বদলে যাবে স্থানীয় অর্থনীতির চাকা। 

প্রস্তাবিত সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে সরেজমিনে পরিদর্শন করতে এসেছেন প্রকল্পের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকালে প্রকল্প পরিচালক (পিডি)-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা সেতু নির্মাণের সম্ভাব্য স্থান, নদীর বর্তমান অবস্থা, আশপাশের যোগাযোগব্যবস্থা এবং প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন।

প্রকল্প পরিচালক মাসুম সারওয়ার জানান, ময়মনসিংহ বিভাগের পাঁচটি সম্ভাব্য সেতু নির্মাণস্থলের সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে সোমেশ্বরী নদীর ওপর নির্মিত হবে দুটি সেতু। এরই লক্ষ্যে প্রস্তাবিত সোমেশ্বরী নদীর দুটি স্থানই পরিদর্শন করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সরেজমিনে এ ধরনের পরিদর্শন একটি গুরুত্বপূর্ণ ধাপ। সম্ভাব্যতা যাচাই শেষে পর্যায়ক্রমে প্রকল্পের পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।

বাংলাদেশ সরকার ও ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ইসলামী উন্নয়ন ব্যাংক প্রকল্পের ৭০ শতাংশের বেশি অর্থায়ন করবে এবং বাকি অর্থ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

দুর্গাপুর-কলমাকান্দা এলাকার দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে চারটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত একনেক সভায় দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় চারটি সেতু নির্মাণের প্রস্তাব অনুমোদন করা হয়। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রচেষ্টায় সেতু নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের পথে এগিয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত প্রকল্প পরিচালক মি. সজিব, নির্বাহী প্রকৌশলী মি. সাফায়াত, উপ-বিভাগীয় প্রকৌশলী ফখরুল ইসলাম তুহিন, মি. বিজয়, জেলা প্রকৌশলী মি. ইলিয়াস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান। 

এ সময় অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ ও সাধারণ সম্পাদক হারেজ গনিসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের নির্বাচনি প্রতিশ্রুতি ছিল এই চারটি বড় সেতু নির্মাণ করে দেওয়া। যা সম্পন্ন হলে পর্যটন নগরী হিসেবে দুর্গাপুর উপজেলা দেশের ভ্রমণপিপাসুদের কাছে নতুনভাবে পরিচিতি পাবে। নির্বাচনি প্রতিশ্রুতি মোতাবেক অনেক কাজই ইতোমধ্যে শুরু হয়েছে। শিক্ষা, ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনীতিকে এগিয়ে নিতে এলাকার সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফ্যামিলি কার্ড-কৃষক কার্ড নিয়ে চাঁদাবাজি করলেই মামলা

ডেপুটি স্পিকার ফ্যামিলি কার্ড-কৃষক কার্ড নিয়ে চাঁদাবাজি করলেই মামলা

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে

নারীর মাটিচাপা লাশ উদ্ধার, সাবেক স্বামীকে আটকের বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

নারীর মাটিচাপা লাশ উদ্ধার, সাবেক স্বামীকে আটকের বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার

ধর্ষণে ছয় মাসের অন্তঃসত্ত্বা তরুণী, দুলাভাই গ্রেফতার

ধর্ষণে ছয় মাসের অন্তঃসত্ত্বা তরুণী, দুলাভাই গ্রেফতার

মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের

মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের

আরও পড়ুন

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম