Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ধর্ষণে ছয় মাসের অন্তঃসত্ত্বা তরুণী, দুলাভাই গ্রেফতার

Advertisement

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম

ধর্ষণে ছয় মাসের অন্তঃসত্ত্বা তরুণী, দুলাভাই গ্রেফতার

আবু হানিফ

Advertisement

নেত্রকোনার মোহনগঞ্জে ২০ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার দুলাভাই আবু হানিফকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। ওই তরুণী ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছে পুলিশ।

বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, আবু হানিফ ওই তরুণীর চাচাতো বোনের স্বামী। পরিচয়ের সূত্র ধরে তিনি তরুণীর বাড়িতে যাতায়াত করতেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় ৯ মাস আগে তারা সিলেটে বেড়াতে যান। সেখানে একটি ভাড়া বাসায় বিয়ের আশ্বাস দিয়ে হানিফ তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ তরুণীর।

তরুণীর অভিযোগ, এরপর তিনি হানিফকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু হানিফ নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে তরুণী জানতে পারেন, তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন। এরপর থেকে হানিফ তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকেন বলে অভিযোগ করেন তিনি।

এজাহারে তরুণী আরও অভিযোগ করেন, গর্ভের সন্তান নষ্ট করার জন্য হানিফ তাকে একাধিকবার হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। এতে রাজি না হওয়ায় তাকে বিভিন্ন সময় মারধর করা হয়। গত ১৩ সেপ্টেম্বর রাতে হানিফের গ্রামের বাড়িতে গিয়ে বিয়ের জন্য চাপ দেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে হানিফ বাঁশের লাঠি দিয়ে তাকে মারধর করেন বলে অভিযোগ। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় গত মঙ্গলবার মোহনগঞ্জ থানায় হানিফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন ওই তরুণী। পরে বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, তরুণীর করা ধর্ষণ মামলায় আবু হানিফকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা করানোসহ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফ্যামিলি কার্ড-কৃষক কার্ড নিয়ে চাঁদাবাজি করলেই মামলা

ডেপুটি স্পিকার ফ্যামিলি কার্ড-কৃষক কার্ড নিয়ে চাঁদাবাজি করলেই মামলা

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে

নারীর মাটিচাপা লাশ উদ্ধার, সাবেক স্বামীকে আটকের বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

নারীর মাটিচাপা লাশ উদ্ধার, সাবেক স্বামীকে আটকের বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার

নিজ অর্থায়নে ৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন বাবর

নিজ অর্থায়নে ৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন বাবর

মাদ্রাসা শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

মাদ্রাসা শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম