Logo
Logo
×

Advertisement

জাতীয়

সালমান শাহ হত্যা

রিমান্ড শেষ হওয়ার একদিন আগেই কারাগারে ডন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম

রিমান্ড শেষ হওয়ার একদিন আগেই কারাগারে ডন

মামলার ঘটনার সঙ্গে ডনের জড়িত থাকার বিষয়ে বেশ কিছু তথ্য-প্রমাণ মিলেছে। সংগৃহীত ছবি

Advertisement

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হলেও একদিন আগেই তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

জিজ্ঞাসাবাদে মামলার গুরুত্বপূর্ণ অনেক তথ্য তিনি কেৌশলে গোপন করেছেন বলে আদালতে দেওয়া আবেদনে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। একই সঙ্গে মামলার ঘটনার সঙ্গে তার জড়িত থাকার বিষয়ে বেশ কিছু তথ্য-প্রমাণ পাওয়ার দাবি করেছে তদন্ত সংস্থাটি।

বুধবার (৯ সেপ্টেম্বর) রিমান্ড শেষে ডনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান।

  • জিজ্ঞাসাবাদে কৌশলে গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগ

  • ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে মিলেছে তথ্য-প্রমাণ দাবি সিআইডির

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে দেওয়া আবেদনে বলা হয়, সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ডন। ১৯৯২ থেকে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পর্যন্ত তার সঙ্গে একাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। মামলার এজাহারে থাকা পলাতক আসামিদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের চেনেন বলে স্বীকার করলেও ঘটনার বিষয়ে অনেক তথ্য গোপন করেছেন। সালমান শাহর মৃত্যু ও মামলার ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি অত্যন্ত কেৌশলে কথা বলেন।

সিআইডি বলছে, ঘটনার আগে, সময় ও পরে ডনের আচরণ ও চালচলন বিশ্লেষণ করে মামলার সঙ্গে তার জড়িত থাকার বিষয়ে বেশ কিছু তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে প্রয়োজনে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে।

মামলার তদন্ত কর্মকর্তা মজিবুর রহমান যুগান্তরকে বলেন, ‘তাকে জিজ্ঞাসাবাদ করা একদিন আগেই শেষ তাই কারাগারে পাঠানোর আবেদন করেছি। পরে প্রয়োজন পড়লে আবার রিমান্ডের আবেদন করা হবে।’

প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম বলেন, আসামির পক্ষে কোনো আবেদন ছিল না। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ২০ আগস্ট তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। ২৭ আগস্ট শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে গত রোববার তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় সিআইডি।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের ফ্ল্যাটে মারা যান সালমান শাহ। তার মৃত্যু নিয়ে প্রথমে অপমৃত্যুর মামলা হয়। পরে হত্যা অভিযোগে মামলা রূপান্তরের আবেদন করা হয়। সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত ও পিবিআইয়ের তদন্তে একাধিকবার আত্মহত্যার কথা বলা হলেও পরিবারের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়। গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম নতুন করে হত্যা মামলা করেন। এজাহারে পূর্বপরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যার অভিযোগ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জন্মদিনে সালমান শাহকে নিয়ে ‘মিথ্যা অপবাদ’ না ছড়ানোর আহ্বান শাবনূরের

জন্মদিনে সালমান শাহকে নিয়ে ‘মিথ্যা অপবাদ’ না ছড়ানোর আহ্বান শাবনূরের

সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ

সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ

হাসিনা-জয়সহ ১২৫ জনের নামে মামলা, তদন্তে পিবিআই

বিএনপি কর্মীর মৃত্যু হাসিনা-জয়সহ ১২৫ জনের নামে মামলা, তদন্তে পিবিআই

সালমান শাহর 'স্বপ্নের ঠিকানা'র ভিডিও ভাইরাল, যা জানা গেল

সালমান শাহর 'স্বপ্নের ঠিকানা'র ভিডিও ভাইরাল, যা জানা গেল

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

যে কারণে সালমান শাহর মৃত্যুর সঙ্গে শাবনূরের নাম বারবার জড়ায়?

যে কারণে সালমান শাহর মৃত্যুর সঙ্গে শাবনূরের নাম বারবার জড়ায়?

আরও পড়ুন

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম