Logo
Logo
×

Advertisement

জাতীয়

কোস্ট গার্ড মহাপরিচালকের দায়িত্ব নিলেন রিয়ার অ্যাডমিরাল মঈনুল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পিএম

কোস্ট গার্ড মহাপরিচালকের দায়িত্ব নিলেন রিয়ার অ্যাডমিরাল মঈনুল

ফাইল ছবি

Advertisement

বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাহিনীটির সদর দপ্তরে দায়িত্বভার হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হকের স্থলাভিষিক্ত হন তিনি। পরে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঈনুল হাসান ১৯৮৯ সালে নৌবাহিনীতে যোগ দেন এবং ১৯৯২ সালে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন।

কোস্ট গার্ড জানায়, রিয়ার অ্যাডমিরাল মঈনুল নৌ সদর দপ্তরে পরিচালক, নৌ পরিকল্পনা; পরিচালক, নৌ এভিয়েশন এবং নেভাল সেক্রেটারি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কোস্ট গার্ডের উপমহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইন আইভরিকোস্টে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি আমান, আইএমডিইএক্স, ডব্লিউপিএনএস, অ্যারো ইন্ডিয়া, আইওএনএস, এফেস তুরস্ক ও ইউরোনাভাল ফ্রান্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সামরিক আয়োজনে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধিত্ব করেছেন।

পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘নৌবাহিনী পদক’, ‘বিশিষ্ট সেবা পদক’ ও ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক’ অর্জন করেছেন।

নবনিযুক্ত মহাপরিচালকের নেতৃত্বে কোস্ট গার্ডের সক্ষমতা আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর হবে এবং সমুদ্রসীমা, উপকূল ও নদীপথের নিরাপত্তা কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লঞ্চে অসুস্থ নারীকে কোস্টগার্ডের চিকিৎসাসেবা

লঞ্চে অসুস্থ নারীকে কোস্টগার্ডের চিকিৎসাসেবা

বাংলাদেশ কোস্ট গার্ডকে জরুরি চিকিৎসা সরঞ্জাম দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশ কোস্ট গার্ডকে জরুরি চিকিৎসা সরঞ্জাম দিল যুক্তরাষ্ট্র

পুশইন ঠেকাতে জলসীমায় কঠোর নজরদারি

পুশইন ঠেকাতে জলসীমায় কঠোর নজরদারি

লঞ্চে ঝুঁকিপূর্ণ ওঠানামা বন্ধে কঠোর নজরদারি

লঞ্চে ঝুঁকিপূর্ণ ওঠানামা বন্ধে কঠোর নজরদারি

টেকনাফে বিদেশি রাইফেল, তাজা গোলা ও ৭০ হাজার পিস ইয়াবা জব্দ

টেকনাফে বিদেশি রাইফেল, তাজা গোলা ও ৭০ হাজার পিস ইয়াবা জব্দ

কোস্ট গার্ডে ১০ হাজার নতুন নিয়োগ দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কোস্ট গার্ডে ১০ হাজার নতুন নিয়োগ দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম