Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লঞ্চে অসুস্থ নারীকে কোস্টগার্ডের চিকিৎসাসেবা

Advertisement

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম

লঞ্চে অসুস্থ নারীকে কোস্টগার্ডের চিকিৎসাসেবা

কোস্টগার্ডের সহায়তায় চাদঁপুর সদর হাসপাতালে আনা নারী রোগীকে শুক্রবার রাতে চিকিৎসাসেবা দেওয়া হয়। ছবি: যুগান্তর

Advertisement

কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন পেয়ে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক নারীকে চিকিৎসা সহায়তা দিয়েছে কোস্টগার্ড। পরে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য তাকে কোস্টগার্ডের বোটে করে  চাঁদপুর হরিণা ফেরিঘাটে আনা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর)  কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক নারী তার পুত্রবধূকে নিয়ে ‘ফারহান-৩’ লঞ্চে করে ঢাকা সদরঘাট থেকে ভোলার উদ্দেশে রওনা হন। রাত ১১টার দিকে লঞ্চটি চাঁদপুরের হরিণা ফেরিঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই নারীর পুত্রবধূ হঠাৎ খিঁচুনিজনিত কারণে অচেতন হয়ে পড়েন।

এ সময় লঞ্চের এক যাত্রী কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে বিষয়টি জানিয়ে সহায়তা চান। খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিকেল টিম অক্সিজেন সিলিন্ডারসহ দ্রুত লঞ্চটিতে পৌঁছে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়।

পরে অসুস্থ নারীকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য কোস্টগার্ডের বোটে করে হরিণা ফেরিঘাটে আনা হয়। সেখান থেকে কোস্টগার্ডের তত্ত্বাবধানে বেসরকারি অ্যাম্বুলেন্সে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জনসেবায় কোস্টগার্ড সর্বদা নিয়োজিত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লঞ্চ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

লঞ্চ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, শিক্ষক-অফিস সহায়ককে অব্যাহতি

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, শিক্ষক-অফিস সহায়ককে অব্যাহতি

চাঁদপুর আল-আমিন একাডেমির গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চাঁদপুর আল-আমিন একাডেমির গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

‘মিস ইউ মা’ লিখে ফেসবুকে পোস্ট, ২৪ ঘণ্টা পর পাহাড়ে মিলল নিখোঁজ শিক্ষার্থী

‘মিস ইউ মা’ লিখে ফেসবুকে পোস্ট, ২৪ ঘণ্টা পর পাহাড়ে মিলল নিখোঁজ শিক্ষার্থী

ধর্ষণের সংবাদ প্রকাশ, সাংবাদিক ও শিশুকন্যার ওপর হামলার অভিযোগ

ধর্ষণের সংবাদ প্রকাশ, সাংবাদিক ও শিশুকন্যার ওপর হামলার অভিযোগ

মোবাইল না দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ষষ্ঠ শ্রেণির ছাত্র!

মোবাইল না দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ষষ্ঠ শ্রেণির ছাত্র!

আরও পড়ুন

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

ঠাকুরগাঁওয়ে অর্গানিক চা চাষ পতিত জমি থেকে সবুজ বিপ্লব

পতিত জমি থেকে সবুজ বিপ্লব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম