Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ধর্ষণের সংবাদ প্রকাশ, সাংবাদিক ও শিশুকন্যার ওপর হামলার অভিযোগ

Advertisement

Icon

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম

ধর্ষণের সংবাদ প্রকাশ, সাংবাদিক ও শিশুকন্যার ওপর হামলার অভিযোগ

আহত সাংবাদিক নাসির উদ্দিন ।

Advertisement

চাঁদপুরের কচুয়ায় ধর্ষণের অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক নাসির উদ্দিন ও তার শিশুকন্যা সাফা মারওয়ার ওপর হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নন্দনপুর পশ্চিম বাজারে ইব্রাহিমের দোকানের সামনে ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত নাসির উদ্দিনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আহত নাসির উদ্দিন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও চ্যানেল এস-এর কচুয়া উপজেলা প্রতিনিধি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই কচুয়া উপজেলার পূর্ব আলীয়ারা গ্রামের পাটোয়ারী বাড়িতে সুমন পাটোয়ারী নামে এক যুবকের বিরুদ্ধে তার ভাতিজিকে ধর্ষণের অভিযোগ ওঠে। 

ঘটনার পর অভিযুক্ত সুমন পাটোয়ারী এলাকা ছেড়ে চলে যান বলে স্থানীয়রা জানান। এ ঘটনার বিষয়ে সাংবাদিক নাসির উদ্দিনসহ অন্যরা সংবাদ প্রকাশ করেন।

ওই সংবাদ প্রকাশের জেরে সোমবার সন্ধ্যায় নন্দনপুর পশ্চিম বাজার এলাকায় নাসির উদ্দিন মোটরসাইকেলযোগে যাওয়ার সময় তার পথরোধ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। 

অভিযোগ রয়েছে, এ সময় সুমন পাটোয়ারীসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালান। হামলার একপর্যায়ে নাসির উদ্দিন ও তার সঙ্গে থাকা শিশুকন্যা আহত হন।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর নাসির উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সাংবাদিকরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, সাংবাদিক নাসির উদ্দিনের ওপর হামলার ঘটনায় অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় সাংবাদিক নাসির উদ্দিনের পরিবারের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ওসি ক্লোজড হলেও পার পাচ্ছেন পুলিশের ঊর্ধ্বতনরা

স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ওসি ক্লোজড হলেও পার পাচ্ছেন পুলিশের ঊর্ধ্বতনরা

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান

হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

মিরপুরে টিকাকেন্দ্রে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

ডিএনসিসি প্রশাসক মিরপুরে টিকাকেন্দ্রে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

মোহাম্মদপুরে জমি দখল কেন্দ্র করে হামলা-ভাঙচুর

মোহাম্মদপুরে জমি দখল কেন্দ্র করে হামলা-ভাঙচুর

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম