Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

মনপুরায় অধ্যক্ষের ওপর হামলা, যুবদল-স্বেচ্ছাসেবক দলের ৮ নেতার বিরুদ্ধে মামলা

Advertisement

Icon

মনপুরা (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পিএম

মনপুরায় অধ্যক্ষের ওপর হামলা, যুবদল-স্বেচ্ছাসেবক দলের ৮ নেতার বিরুদ্ধে মামলা

Advertisement

ভোলার মনপুরায় মডেল মসজিদে নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিনের ওপর হামলার ঘটনায় মাদ্রাসার সুপারসহ উপজেলা যুবদল-স্বেচ্ছাসেবক দলের আট নেতার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে অধ্যক্ষ বাদী হয়ে মনপুরা থানায় অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে মামলা করেন।

মামলার আসামিরা হলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব হাফেজ আবদুর রহিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান, উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি ও ফকিরহাট দাখিল মাদ্রাসার সুপার শিহাব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম, মো. রুবেল, মো. মিজান ও উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্বাস উদ্দিন।

এদিকে মামলা প্রত্যাহারসহ প্রতিবাদ জানিয়েছেন উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব হাফেজ আবদুর রহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান ও সদস্য সচিব হোসেন হাওলাদার।

তারা জানান, কলেজের তৃতীয় শ্রেণির কর্মচারী সেলিমের চাকরিচ্যুতির ঘটনাকে কেন্দ্র করে অধ্যক্ষ মহিউদ্দিনের সঙ্গে সেলিমের অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটে। কিন্তু অধ্যক্ষ মহিউদ্দিন রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের নেতাদের জড়িয়ে মিথ্যা মামলা করেন। 

এ ব্যাপারে মনপুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মিলন জানান, হামলার ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া উচিত ছিল। উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের বিরুদ্ধে ঢালাওভাবে মামলা দেওয়া ঠিক হয়নি। তিনি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য মামলা দিয়েছেন।

মনপুরা থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটজনসহ অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম