Logo
Logo
×

Advertisement

জাতীয়

অর্থ পাচারের অভিযোগ

আসিফের বিরুদ্ধে নতুন পদক্ষেপ দুদকের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পিএম

আসিফের বিরুদ্ধে নতুন পদক্ষেপ দুদকের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

Advertisement

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে যেসব দেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে, প্রয়োজনে সেখানে তথ্য চেয়ে চিঠি দেওয়া হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান। তিনি আরও বলেন,  আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাইদুর রহমান খান বলেন, অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা পরবর্তী ধাপে গিয়েছি। অনুসন্ধান চলমান আছে। তদন্তে যেটা আসে, তা অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। এখানে মনমতো কাজ করার কোনো অবকাশ নেই।

আসিফের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা ও সমালোচনা হচ্ছে—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অনেক কথাই বলা হচ্ছে। আপনারা লক্ষ্য রাখেন, দেখেন আমরা কী করছি।

তিনি আরও বলেন, নিজেরাই বুঝতে পারবেন এটা মনগড়া কিনা, বা আমরা কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করছি কিনা। অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এখন অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। অনুসন্ধান শেষে প্রতিবেদন পাওয়ার পর কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে।

এনসিপি মুখপাত্রের বিরুদ্ধে অভিযোগে বিদেশে অর্থ পাচারের বিষয় থাকলে সংশ্লিষ্ট দেশগুলোতে তথ্য চেয়ে চিঠি পাঠানো হবে কিনা—এমন প্রশ্নের উত্তরে সাইদুর রহমান খান বলেন, আইনের আওতায় বিদেশে এমএলআর (Mutual Legal Assistance Request) পাঠানোর প্রয়োজন হলে আমরা তা অবশ্যই করব। আসিফ মাহমুদের বিরুদ্ধে যেসব দেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে- প্রয়োজন হলে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে তথ্য চেয়ে চিঠি দেওয়া হবে। সত্যতা যাচাই করে অভিযোগের সারবত্তা পাওয়া গেলে পরবর্তী ধাপে অগ্রসর হবে দুদক। আমরা সত্যতা যাচাই করে যদি সেখানে সারবত্তা থাকে, তবে পরবর্তী ধাপে অগ্রসর হব।

দুদক সচিব বলেন, অভিযোগের বিষয়ে অনুসন্ধান ও তদন্তের ফলাফলের ভিত্তিতেই কমিশন পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টুঙ্গিপাড়ায় এনসিপির আংশিক কমিটি গঠন

টুঙ্গিপাড়ায় এনসিপির আংশিক কমিটি গঠন

সিটি ব্যাংকের সাবেক পরিচালকের পরিবারসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সিটি ব্যাংকের সাবেক পরিচালকের পরিবারসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

স্ত্রীসহ সাবেক এমপি ছলিম উদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

স্ত্রীসহ সাবেক এমপি ছলিম উদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

‘সালমানের ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি’

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফের দাবি ‘সালমানের ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি’

বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ

বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ইস্যুতে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ইস্যুতে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আরও পড়ুন

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম