Logo
Logo
×

Advertisement

জাতীয়

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুদকের অভিযান

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুদকের অভিযান

ফাইল ছবি।

Advertisement

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ভেজাল কীটনাশক সরবরাহ, সরকারি অর্থ আত্মসাৎ এবং বর্জ্য সংগ্রহের কার্যাদেশ প্রদানে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের একটি দল ডিএসসিসিতে এ অভিযান পরিচালনা করে। দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, ডিএসসিসির কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে কালো তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ভেজাল কীটনাশক সরবরাহ করে সরকারি অর্থ আত্মসাৎ এবং বর্জ্য সংগ্রহের কার্যাদেশ প্রদানে অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি ঠিকাদারি প্রতিষ্ঠান, কীটনাশক সরবরাহ এবং বর্জ্য সংগ্রহের কার্যাদেশ সংক্রান্ত নথিপত্র যাচাই করা হচ্ছে।

এদিকে সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ফ্রি ড্রাইভিং কোর্সে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে অর্থ আদায় এবং পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার কথা বলে ঘুস দাবিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুদক।

দুদক জানায়, প্রশিক্ষণার্থীদের কাছ থেকে অর্থ আদায় এবং পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য ঘুস দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিটি ব্যাংকের সাবেক পরিচালকের পরিবারসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সিটি ব্যাংকের সাবেক পরিচালকের পরিবারসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

স্ত্রীসহ সাবেক এমপি ছলিম উদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

স্ত্রীসহ সাবেক এমপি ছলিম উদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

মশক নিধনে অনিয়মের অভিযোগ: ডিএনসিসিতে দুদকের দুদকের অভিযান

মশক নিধনে অনিয়মের অভিযোগ: ডিএনসিসিতে দুদকের দুদকের অভিযান

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান

সাবেক এমপি বদি-মনিরুল পরিবারের ৭ জনের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ

সাবেক এমপি বদি-মনিরুল পরিবারের ৭ জনের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ

যশোর পৌরসভার সাবেক মেয়র ও স্ত্রীর বিরুদ্ধে মামলা অনুমোদন

যশোর পৌরসভার সাবেক মেয়র ও স্ত্রীর বিরুদ্ধে মামলা অনুমোদন

আরও পড়ুন

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম