Logo
Logo
×

Advertisement

জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আগামীকাল নাকি পরশু?

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আগামীকাল নাকি পরশু?

ফাইল ছবি

Advertisement

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির ইস্যুতে সংশোধিত সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে ছুটিসংক্রান্ত অনিশ্চয়তা কেটেছে। 

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) ছুটির দিন হিসেবে ধার্য করা হয়েছে। ফলে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষাষ্ঠানসমূহের স্বাভাবিক কার্যক্রম যথানিয়মে পরিচালিত হবে। ওই দিন ছুটি থাকবে না।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১২ সেপ্টেম্বর ইসলামিক ফাউন্ডেশন গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ছুটির তালিকায় আংশিক সংশোধন এনেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (যা পূর্বে ২০ মে জারি করা হয়েছিল)। পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে পূর্বনির্ধারিত ২৪ সেপ্টেম্বরের ছুটির নতুন তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে ২৩ সেপ্টেম্বর।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বার্ষিক তালিকায় ২৪ সেপ্টেম্বর ছুটির দিন হিসেবে উল্লেখ ছিল। তবে হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী চাঁদ দেখার ওপর নির্ভর করে এ বছর দিবসটি ২৩ সেপ্টেম্বর পালিত হওয়ায় ছুটির তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে।

ফলে আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে এক দিনের ছুটি থাকবে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়মিত কার্যক্রমে অংশ নিতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে সংশোধিত নীতিমালা প্রকাশ

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে সংশোধিত নীতিমালা প্রকাশ

অক্টোবরে টানা ৫ দিনের ছুটি পেতে পারেন যেভাবে

অক্টোবরে টানা ৫ দিনের ছুটি পেতে পারেন যেভাবে

দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না

দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না

সাক্ষাৎকারের যে প্রশ্নগুলোর উত্তর রাখবেন ঠোঁটের আগায়

সাক্ষাৎকারের যে প্রশ্নগুলোর উত্তর রাখবেন ঠোঁটের আগায়

‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’

‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’

আরও পড়ুন

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম