Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা জানাবেন প্রধানমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা জানাবেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

Advertisement

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন দুপুর ২টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মাননা ক্রেস্ট ও সনদ দেওয়া হবে।

বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিগত সময়ে ১২ জন শিক্ষককে সম্মাননা জানানো হতো।

আমরা এই সংখ্যা বাড়িয়ে ১০০ জনে উন্নীত করেছি। প্রাথমিক থেকে শুরু করে উচ্চ শিক্ষাস্তর পর্যায়ের ১০০ জন শিক্ষককে সম্মাননা জানানো হবে।

তিনি আরও বলেন, এর মধ্যে প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি, মাদরাসা ও সাধারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন। এ ছাড়া চিকিৎসা, কৃষি, প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশেষায়িত ক্ষেত্র থেকেও শিক্ষক নির্বাচন করা হবে। 

এবার শিক্ষকের সংখ্যা বাড়লেও প্রত্যেকের সম্মাননার অর্থ দুই লাখ টাকা থেকে কমিয়ে এক লাখ টাকা করা হয়েছে-এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আগে ১২ জনকে দুই লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকা দেওয়া হতো। এবার ১০০ জনকে এক লাখ টাকা করে মোট এক কোটি টাকা দেওয়া হবে।

শিক্ষক নির্বাচনের জন্য একটি কমিটি রয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা অনুসরণ করা হবে। ওই নীতিমালায় ১২-১৩টি মানদণ্ড রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, এবারের ১০০ জনের সম্মাননা ভবিষ্যতে আরও বিস্তৃত উদ্যোগের অংশ হতে পারে। দেশের শিক্ষার্থীদের তৈরি করার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা বিবেচনায় তাদের মর্যাদা ও সুযোগ-সুবিধা আরও বাড়ানোর বিষয়ে সরকার কাজ করবে।

আগামী দিনগুলোতে শিক্ষা খাতের উন্নয়ন ও শিক্ষকদের সম্পৃক্ততা বাড়াতে আরও বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, যা বললেন মন্ত্রী

শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, যা বললেন মন্ত্রী

কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

তিন দেশে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর নিয়ে আলোচনা

তিন দেশে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর নিয়ে আলোচনা

প্রাথমিকে নিয়োগপত্র পাননি ৮১৭ জন, যা জানালেন শিক্ষামন্ত্রী

প্রাথমিকে নিয়োগপত্র পাননি ৮১৭ জন, যা জানালেন শিক্ষামন্ত্রী

নভেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন নভেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী

আরও পড়ুন

জামিন পেলেন না জাসদ কার্যালয় থেকে গ্রেফতার ২৭ জন

জামিন পেলেন না জাসদ কার্যালয় থেকে গ্রেফতার ২৭ জন

এবার কি শীত আগে আগেই আসছে?

এবার কি শীত আগে আগেই আসছে?

রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুল

রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুল

হাজিরা দিয়ে পলক বললেন, ‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’

হাজিরা দিয়ে পলক বললেন, ‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম