Logo
Logo
×

Advertisement

জাতীয়

ছেলে হত্যার বিচার চান ফারহানের মা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৭:১০ পিএম

ছেলে হত্যার বিচার চান ফারহানের মা

মায়ের সঙ্গে ছেলে ফারহান। ছবি: নাজিয়া খানের ফেসবুক ওয়াল থেকে নেওয়া

Advertisement

কোটা আন্দোলনে উত্তাল গোটা দেশ। দেশের বিভিন্ন স্থানে নিহতের খবর পাওয়া গেছে। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ওই শিক্ষার্থীর নাম মো. ফারহানুল ইসলাম ভূঁইয়া (ফারহান ফায়াজ)। তার বয়স ১৮ বছর। তিনি উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন এবং ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল।

কলেজের ভাইস প্রিন্সিপাল ফাতেমাতুজ জোহরা ফারহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সন্ধ্যা ছয়টায় যুগান্তরকে জানান, একটু পরেই ফারহানের জানাজা অনুষ্ঠিত হবে। 

সন্তানের মৃত্যুর খবর জানিয়ে ফেসবুকে বৃহস্পতিবার বিকালে এক পোস্টে ফায়াজের মা নাজিয়া খান জানিয়েছেন, তারা আমার শিশুকে হত্যা করেছে। এমনকি তার বয়স ১৮ বছরও ছিল না। আমি ফারহান ফাইয়াজ এর হত্যার বিচার চাই।

নাজিয়া খানের পোস্টে উম্মে মোহাম্মদ নামের একজন কমেন্ট করেছেন, আর কত রক্ত ঝরবে! কত মায়ের বুক খালি হবে। সহ্য করার মত না পরিস্থিতি।

বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ‘কমপ্লিট শাটডাউন‘ চলছে। বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ-আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে যুদ্ধাবস্থার রূপ নেয় ধানমন্ডির পুরনো ২৭ নম্বর সড়ক এলাকা। বৃহস্পতিবার বেলা ১১টার পর থেকেই ধানমন্ডির রাপা প্লাজার পাশের মোড় থেকে শুরু হয় সংঘর্ষ, পড়ে তা ছড়িয়ে পড়ে আরও বিস্তৃত এলাকায়। সেই সময় নিহত হন ফারহান। 

Advertisement

কোটাবিরোধী আন্দোলন ছেলে হত্যা বিচার ফারহান নাজিয়া খান

Advertisement

আরও পড়ুন

মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, আহত সেনাসদস্যের মৃত্যু

মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, আহত সেনাসদস্যের মৃত্যু

কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন

কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন

বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন কত?

বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন কত?

পরিদর্শক থেকে এএসপি হলেন ৭৮ কর্মকর্তা

পরিদর্শক থেকে এএসপি হলেন ৭৮ কর্মকর্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম