Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ফেব্রুয়ারিতে একটি ভালো নির্বাচনের কোন বিকল্প নেই: সাইফুল হক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১১:২৪ পিএম

ফেব্রুয়ারিতে একটি ভালো নির্বাচনের কোন বিকল্প নেই: সাইফুল হক

Advertisement

ঢাকা-১২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুল হক বলেছেন,  বাংলাদেশকে  নতুন কোনো বিপর্যয় থেকে রক্ষা করতে ফেব্রুয়ারিতে একটি ভালো নির্বাচনের কোনো বিকল্প নেই। এ কারণে তিনি সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।  

তিনি বলেন, ঢাকা ১২ আসনে কোদাল মার্কার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেটিকে  ভোটের  গণসুনামিতে রূপ দিতে হবে। সোমবার (২৬ জানুয়ারি) নির্বাচনি প্রচারণার পঞ্চম দিনে প্রধান নির্বাচনি কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে তিনি ঢাকা-১২ আসনের ভোটারদের সালাম ও শুভেচ্ছা জানান। 

সাইফুল হক বলেন, গত ১৭ বছর ধরে দেশকে দমন-পীড়ন ও লুটপাটের মাধ্যমে  জাহান্নামে পরিণত করেছে। জনগণের ভোটাধিকার হরণ করে রাষ্ট্রযন্ত্রকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, আগামী নির্বাচনের মধ দিয়ে এই কালো অধ্যায় থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। 

ঢাকা-১২ আসনের ব্যবসায়ীদের প্রসঙ্গে তিনি বলেন, এ এলাকার ছোট-বড় ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজির শিকার। কোদাল মার্কায় আমি নির্বাচিত হলে কোনো ব্যবসায়ীকে আর অন্যায়ভাবে চাঁদা দিতে হবে না।

বিকালে ফার্মগেটে নিজের নির্বাচনী অফিস উদ্বোধন করতে গিয়ে উপরোক্ত বক্তব্য রাখেন। শেষে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি কোদাল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ফার্মগেট  কার্যালয় থেকে জনসংযোগ আরম্ভ করে তেজতুরি বাজার, গ্রীন রোড ও ফার্মগেট অঞ্চলে শেষ করেন।

এই সময় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আনোয়ারুজ্জান আনোয়ারসহ হাজারো নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা আরও বৃদ্ধি পাবে: সাইফুল হক

বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা আরও বৃদ্ধি পাবে: সাইফুল হক

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট

হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট

আরও পড়ুন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম