Logo
Logo
×

Advertisement

রাজনীতি

স্বাধীনতার পর প্রথম মন্ত্রী

বরুড়াবাসীর স্বপ্ন পূরণ করতে চান জাকারিয়া তাহের

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৯ পিএম

বরুড়াবাসীর স্বপ্ন পূরণ করতে চান জাকারিয়া তাহের

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। ছবি: যুগান্তর

Advertisement

স্বাধীনতার পর এই প্রথম মন্ত্রী পেলেন কুমিল্লার বরুড়াবাসী। কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। 

এতে ওই উপজেলায় দল-মত নির্বিশেষে সকলের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এর আগে বাংলাদেশ সৃষ্টির পর এ আসন থেকে কেউ মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা উপমন্ত্রী হতে পারেনি। এতে সুমনকে নিয়ে গর্ববোধ করছে এলাকাবাসী।  

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে এমন চিত্র লক্ষ্য করা যায়।  

উপজেলা সদরের ব্যবসায়ী এমদাদুল হক বলেন, স্বাধীনের পর এই প্রথম আমরা মন্ত্রী পেলাম। দল-মত নির্বিশেষে আমরা বিষয়টি নিয়ে গর্ববোধ করছি। সুমন সাহেব একজন নম্র-ভদ্র এবং নির্লোভ মানুষ। আমরা জানি, উনার দ্বারা কোন অনিয়ম দুর্নীতি হবে না। 

বাজারের অপর ব্যবসায়ী লিয়াকত আলী বলেন, জাকারিয়া তাহের সুমন একজন সৎ মানুষ। উনার দ্বারা কোন অনিয়ম দুর্নীতি হবে না। উনি বিএনপি সরকারের ভাবমূর্তির পাশাপাশি বরুড়া উপজেলাবাসীর ভাবমূর্তি উজ্জ্বল করবে। 

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন।

জাকারিয়া তাহের সুমন ২০০৪ সালের ডিসেম্বরে উপ-নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাবা প্রয়াত একেএম আবু তাহের এ আসন থেকে তিনবারের সংসদ সদস্য ছিলেন। ২০০৪ সালের ২৩ সেপ্টেম্বর ৭২ বছর বয়সে সংসদ সদস্য থাকা অবস্থায় মারা যান একেএম আবু তাহের। বাবার মৃত্যুর ৩ মাস পর উপ-নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়ে বিপুল ভোটে জয়ী হন সুমন।

অপরদিকে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় বরুড়া উপজেলা। উপজেলা গঠনের ৭৮ বছর পর জাকারিয়া তাহের সুমন প্রথম কোনো মন্ত্রী হলেন। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার মন্ত্রিত্বের খবরে বরুড়া পৌর সদরসহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করা হয়। মিছিল শেষে মিষ্টি বিতরণও করেন উচ্ছ্বসিত উপজেলার বিভিন্ন স্তরের মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। 

বরুড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কল্লোল বলেন, বরুড়া উপজেলা সৃষ্টি এবং বাংলাদেশ স্বাধীনের পর এ পর্যন্ত বরুড়া থেকে কেউ মন্ত্রিত্ব পায়নি। জাকারিয়া তাহের সুমন এই প্রথম এ উপজেলা থেকে মন্ত্রিত্ব লাভ করেছেন। এতে এলাকার মানুষ উচ্ছ্বাস প্রকাশ করছে। দল-মত নির্বিশেষে সকলেই সুমন সাহেবকে নিয়ে গর্ববোধ করছে। 

তিনি বলেন, জাকারিয়া তাহের সুমনের হাত ধরে বরুড়ার বুকে নতুন রেকর্ড সৃষ্টি হল। অতীতে অনেকেই এমপি হয়েছেন। কিন্তু একজন পূর্ণ মন্ত্রী হয়ে জাকারিয়া তাহের সুমন বরুড়াবাসীর মুখ উজ্জ্বল করেছেন। আমরা তার সফলতা কামনা করছি।

এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর যে আস্থা রেখেছেন আমি সততার সঙ্গে সেই দায়িত্ব পালন করব। আমি একটা পরিচ্ছন্ন মন্ত্রণালয় গড়ে তুলব। দেশের মানুষের কল্যাণে কাজ করব। আমাদের সরকার হবে জনগণের কাঙ্ক্ষিত সরকার। আমরা সর্বোচ্চ সততা নিষ্ঠা এবং পরিশ্রমের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুসিকে নাগরিক সেবায় ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

কুসিকে নাগরিক সেবায় ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

তিতাসে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

তিতাসে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

তীব্র গরমে ব্রাহ্মণপাড়ায় জনজীবন অতিষ্ঠ, বাড়ছে জ্বর-ডায়রিয়া

তীব্র গরমে ব্রাহ্মণপাড়ায় জনজীবন অতিষ্ঠ, বাড়ছে জ্বর-ডায়রিয়া

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

আরও পড়ুন

সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না

সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি

জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট

ফেসবুক পোস্টে রুমিন ফারহানা ‘আল্লাহর অশেষ রহমত বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’

‘আল্লাহর অশেষ রহমত বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম