Logo
Logo
×

Advertisement

রাজনীতি

২৮ বিচারকের শোকজ নিয়ে হাসনাতের পোস্ট

পরিবেশটা আবার ধীরে ধীরে ভয়ের মধ্যে ঢুকে যাচ্ছে

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পিএম

পরিবেশটা আবার ধীরে ধীরে ভয়ের মধ্যে ঢুকে যাচ্ছে

এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি

Advertisement

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ করে আইন মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে শোকজের চিঠি দেওয়া হয়। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তাদের ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে সরকারের এমন সিদ্ধান্তের সমালোচনা করে নিয়ে বুধবার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। 

হাসনাত বলেন, ২৮ জন বিচারককে শোকজ করা হয়েছে, কারণ তারা নিজেদের অভ্যন্তরীণ গ্রুপে কিছু মতামত লিখেছিলেন। এ জায়গাটাই সবচেয়ে চিন্তার। বিচারকদের নিজেদের মধ্যে গঠনমূলক আলোচনা করার জায়গাটাও যদি নিরাপদ না থাকে, তাহলে বিচার বিভাগের স্বাধীনতা আসলে কোথায় দাঁড়িয়ে আছে?

তিনি আরও বলেন, স্ক্রিনশট নিয়ে বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এটা স্পষ্টভাবে একটা ভয় দেখানোর চেষ্টা। বার্তাটা খুব পরিষ্কার- ‘চুপ থাকুন, না হলে সমস্যায় পড়বেন’।

এনসিপির এই এমপি বলেন, ৫ আগস্টের পর একটা সময় মনে হয়েছিল, বিচারকরা অন্তত কিছুটা সাহস নিয়ে ভাবতে, লিখতে পারছেন এবং ভবিষ্যতেও লিখবেন। এখন যা হচ্ছে, তাতে সেই পরিবেশটা আবার ধীরে ধীরে ভয়ের মধ্যে ঢুকে যাচ্ছে। বিচার বিভাগে যদি এ ধরনের চাপ থাকে, তাহলে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার জায়গাটাও দুর্বল হয়ে যায়।

বিচারকদের শোকজের বিষয়ে শঙ্কা প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, এটা কোনো ব্যক্তির বিষয় না, এটা একটা সিস্টেমের বিষয়। বিচারকদের কণ্ঠ যদি এমনভাবে নিয়ন্ত্রণ করা হয়, তাহলে শেষ পর্যন্ত এর ক্ষতিপূরণ পুরো দেশকেই দিতে হবে। 

বিচারকদের বিরুদ্ধে এ ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এই জুলাইযোদ্ধা। তিনি বলেন, বিচার বিভাগকে ভয় দেখিয়ে শক্তিশালী করা যায় না বরং দুর্বল করে ফেলা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টুঙ্গিপাড়ায় এনসিপির আংশিক কমিটি গঠন

টুঙ্গিপাড়ায় এনসিপির আংশিক কমিটি গঠন

‘সালমানের ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি’

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফের দাবি ‘সালমানের ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি’

বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ

বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ইস্যুতে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ইস্যুতে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

ডাক্তার-ইঞ্জিনিয়ার না হলেও চলবে, মাদকাসক্ত হওয়া যাবে না: হাসনাত

ডাক্তার-ইঞ্জিনিয়ার না হলেও চলবে, মাদকাসক্ত হওয়া যাবে না: হাসনাত

আরও পড়ুন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম