Logo
Logo
×

Advertisement

রাজনীতি

যে কারণে থমকে আছে জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকড মামলা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০২:০৭ পিএম

যে কারণে থমকে আছে জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকড মামলা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

Advertisement

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স আইডি হ্যাক হয় গত ৩১ জানুয়ারি। আড়াই মাস পার হলেও মামলার তদন্তের তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে দলটির পক্ষ থেকে প্রথমে হাতিরঝিল থানায় মামলা করে। 

মামলাটির তদন্ত করছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম-দক্ষিণ ইউনিট। তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্টরা এক্স কর্তৃপক্ষের কাছে তথ্য চেয়ে চিঠি দিলেও সাড়া মেলেনি। এক্স কর্তৃপক্ষ তদন্ত-সংশ্লিষ্টদের জানিয়েছে, কোনো ব্যক্তির অ্যাকাউন্টের তথ্য নিতে হলে দুদেশের আদালতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে হবে। 

সূত্র থেকে জানা গেছে, ডিভাইসসহ অন্যান্য আলামত জব্দ করে ফরেনসিক পরীক্ষা জরুরি। তাই তদন্ত কর্মকর্তা এসআই রেজাউল আমীন মামলার বাদী সিরাজুল ইসলামকে ডিভাইসসহ অন্য আলামত জব্দের ব্যাপারে চারবার চিঠি দিয়েছেন। 

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মামলার বাদীর কাছে চিঠি দিয়ে ডিভাইস চেয়েছি। কিন্তু তারা ডিভাইস জমা দেননি। পরে আদালতের মাধ্যমেও ডিভাইস চাওয়া হলেও পাওয়া যায়নি। এতে তদন্তের অগ্রগতি থমকে আছে।

অভিযোগ প্রমাণের জন্য ওই ডিভাইসের ফরেনসিক পরীক্ষা করা জরুরি– এমন প্রশ্নে শফিকুল ইসলাম বলেন, ডিভাইসই তো প্রধান জিনিস। ওটা না পেলে ঘটনার সত্যতা প্রমাণ করা কঠিন।

জানা গেছে, জিডির তদন্ত শুরুর পরই অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে ৩ ফেব্রুয়ারি রাতে রাজধানীর এজিবি কলোনির বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে। জব্দ করা হয় তার মোবাইল ফোন ও ল্যাপটপ। জিডির তদন্ত কাজ শুরু করেছিল ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট, অথচ ছরওয়ারে আলমকে আটক করে ডিবির অন্য একটি ইউনিট। পরে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আনা হলে তদন্ত-সংশ্লিষ্টরা জানতে পারেন। 

প্রায় ২৩ ঘণ্টা পর, ৪ ফেব্রুয়ারি রাত ১১টায় মিন্টো রোডে সংবাদ সম্মেলনে ছরওয়ারে আলমকে মামলায় গ্রেফতারের কথা জানায় ডিবি। এদিন রাতে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামীর আমিরের এক্স আইডি হ্যাক হওয়ার বিষয়ে ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়। যথেষ্ট প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

জামায়াত আমিরের তরফে করা মামলার এজাহারে বলা হয়, ‘রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন কম্পিউটার ডিজিটাল ডিভাইসে বেআইনি প্রবেশে করে ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স হ্যান্ডল অ্যাকাউন্ট হ্যাক করে অনাকাঙ্ক্ষিত পোস্ট করে, যা নারীর প্রতি বিদ্বেষ, অশ্লীলতা, জাতিগত সহিংসতা, ঘৃণা ও দাঙ্গা-হাঙ্গামা ছড়ায়।’   

তবে তদন্ত-সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাষ্ট্রপতি কার্যালয়ের ওই মেইলের কারণে হ্যাক হয়েছে কিনা, নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া জামায়াতের কাছে মেইল গেছে কিনা– এ বিষয়ে এজাহারের সঙ্গে সংযুক্ত স্ক্রিনশর্ট ছাড়া তদন্তে অন্য কোনো তথ্য-প্রমাণ সংগ্রহ করা সম্ভব হয়নি। 

এদিকে গ্রেফতারের পর ছরওয়ারে আলমকে তদন্ত কর্মকর্তা আদালতে হাজির করলে ওই দিনই তিনি জামিন পান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘সালমানের ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি’

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফের দাবি ‘সালমানের ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি’

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা বললেন জামায়াত আমির

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা বললেন জামায়াত আমির

সাংবাদিক ফারুকের বিরুদ্ধে খাগড়াছড়িতে জোড়া মামলা

সাংবাদিক ফারুকের বিরুদ্ধে খাগড়াছড়িতে জোড়া মামলা

কৃষক লীগ নেতাকে থানা থেকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

কৃষক লীগ নেতাকে থানা থেকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রে: জামায়াত আমির

এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রে: জামায়াত আমির

আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: শফিকুর

আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: শফিকুর

আরও পড়ুন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম