Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ধর্মমন্ত্রীর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়ার আহ্বান হেফাজতের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১০:২৫ পিএম

ধর্মমন্ত্রীর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়ার আহ্বান হেফাজতের

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

Advertisement

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ আসর চট্টগ্রামের জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা মসজিদে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে এ আহ্বান জানান সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী। হেফাজতে ইসলামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হেফাজতের আমির বলেন, ধর্মমন্ত্রী একজন দীনদার, দেশপ্রেমিক ও মানবহিতৈষী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি দ্রুত সুস্থ হয়ে দেশ ও জনগণের সেবায় ফিরে আসুন, এ জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হচ্ছে।

এদিন বাদ যোহর দারুল উলুম হাটহাজারী মাদরাসাসহ দেশের বিভিন্ন মাদরাসায় ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়ায় হেফাজতের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান দোয়া পরিচালনা করেন। এছাড়া জামিয়া ওবায়দিয়া নানুপুর, জামিয়া আরাবিয়া জিরি, জামিয়া ইউনুছিয়া এবং কুমিল্লার আশরাফুল উলুম মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে একই কর্মসূচি পালিত হয়।

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন, অসুস্থ মানুষের জন্য দোয়া করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই ধর্মমন্ত্রীর আশু রোগমুক্তির জন্য সর্বস্তরের আলেম-উলামা, তৌহিদী জনতা ও দেশবাসীকে দোয়া করার আহ্বান জানানো হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

অন্তরে প্রতিহিংসা জন্মালে তা থেকে আত্মরক্ষার উপায় কী?

অন্তরে প্রতিহিংসা জন্মালে তা থেকে আত্মরক্ষার উপায় কী?

‘আফিয়াহ’-কে যে কারণে শ্রেষ্ঠ দোয়া বললেন রাসুলুল্লাহ (সা.)

‘আফিয়াহ’-কে যে কারণে শ্রেষ্ঠ দোয়া বললেন রাসুলুল্লাহ (সা.)

নিষ্পাপ শিশুর জানাজায় যে বিশেষ দোয়া পড়তে হয়

নিষ্পাপ শিশুর জানাজায় যে বিশেষ দোয়া পড়তে হয়

আইনমন্ত্রীর মন্তব্য ও হাফেজদের বিতর্কিত বই দেওয়ার প্রতিবাদ হেফাজতের

আইনমন্ত্রীর মন্তব্য ও হাফেজদের বিতর্কিত বই দেওয়ার প্রতিবাদ হেফাজতের

মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী

মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী

আরও পড়ুন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম