Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ফজলুর রহমান

সংসদ অধিবেশন না থাকলে ওকালতি করি, না হলে সংসার চলে না

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০১:২১ পিএম

সংসদ অধিবেশন না থাকলে ওকালতি করি, না হলে সংসার চলে না

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। ফাইল ছবি

Advertisement

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, প্রবীণ আইনজীবী ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান নিজের পেশাগত জীবন সম্পর্কে বলেছেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও নিয়মিত আইন পেশায় যুক্ত আছেন। তিনি বলেন, প্রতি সপ্তাহে নির্বাচনি এলাকায় যেতে হয় এবং সংসদ অধিবেশন না থাকলে আদালতে ওকালতি করি। সপ্তাহে এলাকায় তিন দিন থাকলে সংসদ সদস্য হিসেবে পাওয়া বেতন-ভাতা প্রায় শেষ হয়ে যায়। তাই সংসদ না থাকলে ওকালতি করি। সংসদ বিকালে বসলে সকালেও আদালতে কাজ করি। না হলে সংসার চলে না।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ফজলুর রহমান এসব কথা বলেন।

স্ত্রী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখার ছায়াসঙ্গী হয়ে থাকার বিষয়ে ফজলুর রহমান বলেন, তিনি শুধু জীবনসঙ্গী নন, বরং রাজনৈতিক ও পেশাগত জীবনের সবচেয়ে বড় সহযোগীদের একজন।

 ‘উনি আমার হেল্পিং হ্যান্ড বললে কম বলা হবে, আরও বেশি। সমস্ত কিছু মিলিয়েই আমরা।’

স্ত্রীর রাজনৈতিক সম্পৃক্ততার বিবরণ দিয়ে ফজলুর রহমান জানান, অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা দীর্ঘদিন ধরে রাজনীতি ও আইন পেশার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভাইস চেয়ারম্যান এবং অতীতে বার অ্যাসোসিয়েশন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। প্রায় ২০ বছর আগে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন।

স্ত্রীর রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে ফজলুর রহমান বলেন, ‘সে সিরিয়াস রাজনীতি করে। শুধু আমার স্ত্রী হয়ে থাকবে কেন? দল যদি মনে করে, তারও একটা দায়িত্ব থাকা উচিত। মানুষের জন্য কাজ করার সুযোগ পাওয়া উচিত।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম খানের

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম খানের

নোয়াখালীতে বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীর ঐক্যের শপথ

নোয়াখালীতে বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীর ঐক্যের শপথ

আরও পড়ুন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম