Logo
Logo
×

Advertisement

রাজনীতি

হাসিনার স্টাইলে বর্তমান সরকার দেশ পরিচালনা করছে: কর্নেল অলি

Advertisement

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম

হাসিনার স্টাইলে বর্তমান সরকার দেশ পরিচালনা করছে: কর্নেল অলি

বক্তব্য রাখছেন কর্নেল (অব.) অলি আহমদ। ছবি: সংগৃহীত

Advertisement

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, হাসিনা চলে গেছে, কিন্তু হাসিনার স্টাইলে বর্তমান সরকার দেশ পরিচালনা করছে- এমন পরিস্থিতি আমরা কোনোভাবেই হতে দেব না। এ কারণেই জনগণকে ঐক্যবদ্ধ করতে আমরা দেশের প্রতিটি জেলায় যাচ্ছি।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে ফেনীর মহিপালে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় তিনি এসব কথা বলেন।

কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ১১ দলের পক্ষ থেকে ডা. শফিকুর রহমান যখনই আন্দোলনের ডাক দেবেন, তখন ঘরে কেউ বসে থাকবেন না। সবাইকে রাস্তায় নেমে আসতে হবে। আমাদের দাবিদাওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।

এ সময় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, এখন যারা ফ্যাসিবাদ কায়েম করতে চাইবে, তাদের মোকাবিলায় ইনশাআল্লাহ সাড়ে ১৫ বছর সময় লাগবে না। আমরা তাদের চিনি। আমরা এই মাটির সন্তান, এখানেই একসঙ্গে অনেকের সঙ্গে চলেছি। কার কতটুকু বুকের পাটা, আমরা জানি।

ফ্যাসিবাদকে দেশ থেকে বিদায় করতে জনগণকে সাড়ে ১৫ বছর অনেক সংগ্রাম, লড়াই ও যুদ্ধ করতে হয়েছে বলে মন্তব্য করে শফিকুর রহমান বলেন, এ আন্দোলনে সাড়ে তিন হাজারের কম মানুষ জীবন দেননি। শুধু জুলাই আন্দোলনেই ১৪শ’র বেশি মানুষ জীবন দিয়েছেন।

তিনি বলেন, আমাদের বিরুদ্ধে এখন নানা ধরনের চক্রান্ত করা হচ্ছে। অথচ সাড়ে ১৫ বছর যারা ক্ষমতায় ছিল, তখন তারা কোথায় ছিল? সরকারের অনুগ্রহ নিয়ে একটি পারমিশন নিয়ে রাস্তায় দু-চারজন মানুষ নামানোর সাহসও তারা দেখাতে পারেনি। এখন তারাই বড় বড় কথা বলছে।

জামায়াত আমির বলেন, এই চক্রান্তের বিরুদ্ধে আমরা কথা বলব, লড়াই করব। আমরা কারও জন্য নয়, শুধু আল্লাহর জন্য লড়াই করব।

পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ১১ দলের নেতাকর্মীদের ওপর সরকারি দলের নেতাকর্মীরা দেশের কোথাও নির্যাতন-নিপীড়ন চালালে আমরা চুপ করে বসে থাকব না। আমরা ছয় মাস সময় দিয়েছি। এরপরও যদি ১১ দলের কোনো নেতাকর্মীর গায়ে হাত তোলা হয়, তাহলে বিএনপির বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে। 

তিনি বলেন, আঘাত করলে পাল্টা আঘাত আসবে—এটা মনে রাখতে হবে। যারা আঘাত করবে, তাদেরও পাল্টা আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। আজকের লংমার্চ থেকে আমাদের স্পষ্ট বার্তা—গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে এবং তেল, গ্যাস ও বিদ্যুতের সংকটের সমাধান করতে হবে। অন্যথায় ক্ষমতার গদিতে থাকা যাবে না।

নাহিদ ইসলাম বলেন, জনগণ কাউকে ভোট দিয়ে ক্ষমতায় বসায়নি দুর্নীতি করার জন্য। মন্ত্রীরা দুর্নীতি করবেন, আর দেশের মানুষের ঘরে ঘরে গ্যাস-বিদ্যুৎ থাকবে না—এটা ১১ দল থাকা অবস্থায় কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

বিকাল সাড়ে ৩টা থেকে চলা এ পথসভা ১ ঘণ্টার মধ্যে শেষ করে চট্টগ্রামের উদ্দেশ রওনা দেয় লংমার্চ।

পথসভায় জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালি উল্যাহ মানিকসহ ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

জ্বালানি সংকটের মধ্যে জামায়াত জোটের লংমার্চে গাড়ি ছিল যত

জ্বালানি সংকটের মধ্যে জামায়াত জোটের লংমার্চে গাড়ি ছিল যত

এ সরকার বিএনপির সরকার না, হাসিনার সরকার: অলি আহমেদ

এ সরকার বিএনপির সরকার না, হাসিনার সরকার: অলি আহমেদ

বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে: নাহিদ ইসলাম

১১ দলীয় ঐক্যের লংমার্চ বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে: নাহিদ ইসলাম

সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা জাতির কাছে স্পষ্ট: হামিদুর রহমান

সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা জাতির কাছে স্পষ্ট: হামিদুর রহমান

সাত দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ

সাত দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ

আরও পড়ুন

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাত আবদুল্লাহর

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাত আবদুল্লাহর

‘শিক্ষক নিয়োগে অন্যায়ভাবে একজনকে বাদ দিলেও তার পক্ষে লড়বে এনসিপি’

‘শিক্ষক নিয়োগে অন্যায়ভাবে একজনকে বাদ দিলেও তার পক্ষে লড়বে এনসিপি’

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

স্থানীয় নির্বাচন নিয়ে ১১ দলে টানাপোড়েন

স্থানীয় নির্বাচন নিয়ে ১১ দলে টানাপোড়েন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম