Logo
Logo
×

Advertisement

রাজনীতি

আসিফের ভোটার স্থানান্তর নিয়ে কাদেরের পোস্ট

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পিএম

আসিফের ভোটার স্থানান্তর নিয়ে কাদেরের পোস্ট

Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় নির্বাচন করতে পারেন—এমন আলোচনা সামনে আসার পর বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক আব্দুল কাদের।

সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আব্দুল কাদের লেখেন, ‘আসিফ ভাই নাকি ঢাকা উত্তরে নির্বাচন করবেন। এই সিদ্ধান্তটা সুইটেবল। উনার যে ধরনের ক্যারেক্টার, চিন্তাভাবনা; সেটার সঙ্গে ঢাকা উত্তরের পরিবেশ এবং মানুষের চিন্তাভাবনার ভাইভ ম্যাচ করবে। আশাকরছি, ভালো কম্বিনেশন হবে।’

সম্প্রতি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভোটার এলাকা পরিবর্তনের বিষয়টি সামনে এসেছে। নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ভোটার হয়েছেন। অন্যদিকে আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণ থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তরের আফতাবনগর এলাকার ভোটার হয়েছেন।

দুই নেতার ভোটার এলাকা পরিবর্তনের পর আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে তাদের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এনসিপি আসিফ মাহমুদকে ঢাকা উত্তর এবং নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী করার কথা ভাবছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এনসিপির এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দুই সিটিতে দলটি জয় চায় এবং এ দুই এলাকা থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদকে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা বেশি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টুঙ্গিপাড়ায় এনসিপির আংশিক কমিটি গঠন

টুঙ্গিপাড়ায় এনসিপির আংশিক কমিটি গঠন

‘সালমানের ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি’

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফের দাবি ‘সালমানের ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি’

বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ

বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ইস্যুতে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ইস্যুতে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

আরও পড়ুন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম