Logo
Logo
×

Advertisement

রাজনীতি

মেঘমল্লার বসুকে আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম

মেঘমল্লার বসুকে আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও এনপিএর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু। ফাইল ছবি

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুকে আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই সাবেক ছাত্রনেতার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হয় বলে জানিয়েছেন এনপিএর কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য সজীব তানভীর। 

সজীব তানভীর বলেন, বর্তমানে মেঘমল্লার চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন। তাকে চাপমুক্ত রাখতে চিকিৎসকেরা বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

ওয়ার্ড থেকে দ্রুত তাকে কেবিনে নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তানভীর। মেঘমল্লারের চিকিৎসার বিষয়ে হাসপাতালের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে রয়েছেন তিনি।

এর আগে গত মঙ্গলবার বিকালে শারীরিক অবস্থার অবনতি হলে মেঘমল্লারকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বুধবার তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে ‘লাইফ সাপোর্টে’ নেওয়া হয় বলে জানিয়েছিলেন আইসিইউর মেডিকেল অফিসার ডা. হাসান আল বান্না। 

বৃহস্পতিবার তার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ জানিয়ে কৃত্রিম অক্সিজেনের মাত্রা কমানোর তথ্য দিয়েছিলেন চিকিৎসকেরা। একই সঙ্গে তার চিকিৎসার জন্য সাত সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

এর মধ্যে শুক্রবার দুপুর ১২টার পর মেঘমল্লারের জ্ঞান ফেরার তথ্য জানান সজীব তানভীর। পরে শুক্রবার রাতে তিনি জানান, জ্ঞান ফেরার পর থেকেই মেঘমল্লারের কৃত্রিমভাবে অক্সিজেন সরবরাহ বন্ধ রাখা হয়েছে এবং তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন।

সর্বশেষ শনিবার সকালে শারীরিক অবস্থার আরও উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জ্ঞান ফিরেছে মেঘমল্লার বসুর

জ্ঞান ফিরেছে মেঘমল্লার বসুর

মেঘমল্লার শারীরিক অবস্থার বিষয়ে যা জানা গেল

মেঘমল্লার শারীরিক অবস্থার বিষয়ে যা জানা গেল

মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টায় উদ্বিগ্ন প্রিন্স মাহমুদ

মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টায় উদ্বিগ্ন প্রিন্স মাহমুদ

মেঘমল্লার বসুর জীবন সংকটাপন্ন

মেঘমল্লার বসুর জীবন সংকটাপন্ন

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

‘মিরাকেলের মধ্য দিয়ে ফিরে আসেন, ব্রাদার’ — হাদিকে বললেন মেঘমল্লার

‘মিরাকেলের মধ্য দিয়ে ফিরে আসেন, ব্রাদার’ — হাদিকে বললেন মেঘমল্লার

আরও পড়ুন

জামায়াতের ওপর ক্ষোভে ফুঁসছে শরীকরা, নেপথ্যে কী?

জামায়াতের ওপর ক্ষোভে ফুঁসছে শরীকরা, নেপথ্যে কী?

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাত আবদুল্লাহর

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাত আবদুল্লাহর

‘শিক্ষক নিয়োগে অন্যায়ভাবে একজনকে বাদ দিলেও তার পক্ষে লড়বে এনসিপি’

‘শিক্ষক নিয়োগে অন্যায়ভাবে একজনকে বাদ দিলেও তার পক্ষে লড়বে এনসিপি’

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম