Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী চক্র মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা করছে: খন্দকার মারুফ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী চক্র মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা করছে: খন্দকার মারুফ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।

Advertisement

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী চক্র আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা করছে। 

তিনি বলেন, দাউদকান্দি ও মেঘনা উপজেলায় কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য, সহিংসতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কিছুতেই বরদাশত করা হবে না। এই অঞ্চলের শান্তিপ্রিয় জনগণ কখনোই তা মেনে নেবে না। কঠোর আইনী পদক্ষেপের মাধ্যমে এইসব গণবিরোধী কর্মকাণ্ড দমন করা হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে এ কথা বলেন তিনি।   

২০২৪-এর গণঅভ্যুত্থানের সব গণতান্ত্রিক শক্তির প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি (খন্দকার মারুফ) ফেসবুকে তিনি লেখেন, আসুন, শান্তিপ্রিয় জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সব সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীল কর্মকাণ্ডের  বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক এবং আইনসম্মত দুর্বার প্রতিরোধ গড়ে তুলি। আমাদের সংগ্রাম প্রতিহিংসার নয়, এটি জনগণের জানমালের নিরাপত্তা,গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রাম। 

তিনি বলেন, দাউদকান্দি এবং মেঘনা উপজেলার মানুষের নিরাপদ জীবন ও সম্প্রীতি রক্ষা আমাদের অঙ্গীকার। কোনো উস্কানি, ষড়যন্ত্র কিংবা অপতৎপরতা আমাদের এই অঙ্গীকার থেকে বিচ্যুত করতে পারবে না। আইনের শাসন, জনগণের ঐক্য এবং গণতান্ত্রিক মূল্যবোধই হবে- সব অপশক্তির বিরুদ্ধে আমাদের সবচেয়ে শক্তিশালী জবাব। আল্লাহ আমাদের সহায় হোন, আমিন।  

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম