Logo
Logo
×

Advertisement

রাজনীতি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পিএম

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ। ছবি: যুগান্তর

Advertisement

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার রাতে ঢাকার বাংলামোটরে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার ব্যানারে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। সেখানে সমাবেশের পর মিছিল বের করা হয়। মিছিলটি পরীবাগ এলাকায় ‘জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যের’ সামনে গিয়ে শেষ হয়। সেখানে আরেকটি সংক্ষিপ্ত সমাবেশ হয়।

শুরুতে বাংলামোটর মোড়ে সমাবেশে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, সরকার এরই মধ্যে কয়েকবার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। বিশ্ববাজারে জ্বালানিসংকট রয়েছে, সেটা অস্বীকার করার উপায় নেই। সেই সংকট মোকাবিলার সক্ষমতা যে বিএনপি সরকারের নেই, সেটা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে।

বিএনপি সরকার ইতোমধ্যে দেশের মানুষের সামনে ব্যর্থ প্রমাণিত হয়েছে মন্তব্য করে নাসীরুদ্দীন বলেন, ‘এই ব্যর্থ সরকারকে আমরা লংমার্চ থেকে বলেছি, তাদের সামনে একটাই পথ আছে—এক দফা দাবি। যদি সরকার মনে করে যে বিরোধী দল বা ১১–দলীয় জোট আমাদের কী করবে, আমরা বলব ১১–দলীয় জোট কিছু করবে না, আপনাদের জনগণ রাস্তায় আপনাদের ধাওয়া দেবে। কারণ, জনগণের পেটে আপনারা লাথি দিয়েছেন।’

বিএনপি সরকারের আর দরকার নেই উল্লেখ করে নাসীরুদ্দীন বলেন, এই সরকার জ্বালানিসংকট মোকাবিলা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, গণমাধ্যমের ওপর অবরোধ দিয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের পর মিছিল শুরু হয়। মিছিলে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার ও সদস্যসচিব এস এম শাহরিয়ার, ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদ, দলের যুব সংগঠন যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব ঋআজ মোর্শেদসহ এনসিপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা অংশ নেন।

পরীবাগ এলাকায় জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে কর্মসূচির সমাপনী বক্তব্য দেন এনসিপির ঢাকা দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার। তিনি বলেন, ‘বিএনপি সরকার ক্ষমতা দখলের পরই আমরা বুঝেছিলাম, এই সরকারের প্রত্যেকটা দিন কেমন যাবে। আজকে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। বিএনপি প্রত্যেকটা ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই বিএনপি ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছে। আজকে দেশে তেল, গ্যাস, বিদ্যুৎ নেই।’

সরকারকে হুঁশিয়ার করে ইসহাক সরকার বলেন, ‘রোববার রাতের অন্ধকারে, তিনি (প্রধানমন্ত্রী তারেক রহমান) যখন বিদেশে যাবেন, তখন তেলের দাম বাড়িয়ে চলে গেলেন। জনগণের কথা বিবেচনা করলেন না। আজকে আমরা প্রতিবাদ করেছি। আগামীতে আর প্রতিবাদ নয়, এই সরকারকে প্রতিরোধের ডাক দেব, ইনশা আল্লাহ।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অসংলগ্ন কথাবার্তা বলা সম্ভবত  পাটওয়ারীর ‘অভ্যাস’: স্বরাষ্ট্রমন্ত্রী

অসংলগ্ন কথাবার্তা বলা সম্ভবত পাটওয়ারীর ‘অভ্যাস’: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

অবিলম্বে চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি মুক্তি পাবে: নাহিদ

অবিলম্বে চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি মুক্তি পাবে: নাহিদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ইস্যুতে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ইস্যুতে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

ডাক্তার-ইঞ্জিনিয়ার না হলেও চলবে, মাদকাসক্ত হওয়া যাবে না: হাসনাত

ডাক্তার-ইঞ্জিনিয়ার না হলেও চলবে, মাদকাসক্ত হওয়া যাবে না: হাসনাত

আরও পড়ুন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম